ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ পাচ্ছে ১৫০ শিক্ষার্থী; মানতে হবে ৬ শর্ত অযৌক্তিক ভাড়া বৃদ্ধি রুখতে কঠোর তদারকির আশ্বাস ডা. জাহেদ উর রহমানের বাগেরহাটের ফকিরহাটে র‍্যাবের হানা: ১৩ কেজি গাঁজাসহ আটক ১ ‘নতুন তাস’ খেলার প্রস্তুতি নিচ্ছে ইরান; ফুরিয়ে আসছে দুই সপ্তাহের যুদ্ধবিরতি এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি স্থায়ী চুক্তির আগে ইরানি বন্দরে অবরোধ প্রত্যাহারে ট্রাম্পের অস্বীকৃতি ব্যক্তিগত গাড়ির চাপে অচল ঢাকা, কেন্দ্রে পৌঁছাতেও হিমশিম শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা থেকে গায়েব ৪ লাখ শিক্ষার্থী হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নাকচ ইরানের

রাজবাড়ীতে হাসপাতালে স্বামীকে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 504

ছবি সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীকে প্রকাশ্যে মারধর করেছেন স্ত্রী। ঘটনাটি ঘটে গত রোববার দুপুরে, যা উপস্থিত লোকজন ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক তরুণী সাদা শার্ট পরা এক যুবকের কাছ থেকে ফোন কেড়ে নেন। এরপর উত্তেজিত হয়ে গালাগাল করেন এবং পিঠে কিল-ঘুষি মারেন। একপর্যায়ে চুল টেনে ধরে লাথিও মারেন। এ সময় তাঁকে বারবার বলতে শোনা যায়—“এক তালাক, দুই তালাক, তিন তালাক।”

মারধরের শিকার যুবকের নাম ফারুক হোসেন, তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির কর্মচারী। আর ওই তরুণী বিথি আক্তার ওরফে মিষ্টি, কালুখালী উপজেলার কাটাবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের চাকরিতে আছেন।

আরও পড়ুন  প্রকাশ্যে ঘুষের আদান-প্রদান! ভিডিও ভাইরাল হতেই বিপাকে সেই ভূমি কর্মকর্ত

হাসপাতালের চিকিৎসক এনামুল হক জানান, বেলা সোয়া একটা নাগাদ বাইরে চেঁচামেচি শুনে তিনি বের হয়ে দেখেন, ফারুককে এক তরুণী গালাগাল ও মারধর করছেন। পরে জানা যায়, তাঁরা স্বামী-স্ত্রী এবং সম্পর্কে টানাপোড়েন চলছে। তিনি তাঁদের বাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসা করতে পরামর্শ দেন।

ফারুক দাবি করেন, চাকরির সুবাদে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রতিশ্রুতির শর্তে করা মামলাগুলো না তুলে বরং উল্টো নানাভাবে হয়রানি করা শুরু করেন বিথি।

অন্যদিকে, বিথি আক্তারের অভিযোগ—স্বামী ফারুক দীর্ঘদিন তাঁর সঙ্গে যোগাযোগ রাখেন না এবং ব্যক্তিগত ছবি দিয়ে ব্ল্যাকমেল করছেন।

ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বাইরে প্রশিক্ষণে থাকায় সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি ফিরে আসার পর করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ীতে হাসপাতালে স্বামীকে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল

আপডেট সময় ১১:০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীকে প্রকাশ্যে মারধর করেছেন স্ত্রী। ঘটনাটি ঘটে গত রোববার দুপুরে, যা উপস্থিত লোকজন ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক তরুণী সাদা শার্ট পরা এক যুবকের কাছ থেকে ফোন কেড়ে নেন। এরপর উত্তেজিত হয়ে গালাগাল করেন এবং পিঠে কিল-ঘুষি মারেন। একপর্যায়ে চুল টেনে ধরে লাথিও মারেন। এ সময় তাঁকে বারবার বলতে শোনা যায়—“এক তালাক, দুই তালাক, তিন তালাক।”

মারধরের শিকার যুবকের নাম ফারুক হোসেন, তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির কর্মচারী। আর ওই তরুণী বিথি আক্তার ওরফে মিষ্টি, কালুখালী উপজেলার কাটাবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের চাকরিতে আছেন।

আরও পড়ুন  ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার: রাজবাড়ীর জনগণের মধ্যে স্বস্তি