ঢাকা ১০:০২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রেস্তোরাঁয় ভয়াবহ গুলিবর্ষণ, নিউইয়র্কে নিহত তিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 212

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা ঘটল। নিউইয়র্ক সিটির ব্রুকলিন এলাকায় এক রেস্তোরাঁয় ভয়াবহ গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত নয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ভোরে এ হামলার ঘটনা ঘটে।

সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

আরও পড়ুন  কলকাতার বড়বাজারে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১৪

পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি গ্যাং-সম্পর্কিত সহিংসতার জের ধরেই ঘটেছে। এনওয়াইপিডি জানায়, ক্রাউন হাইটস এলাকার টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামের রেস্তোরাঁয় ভোর ৩টা ২৭ মিনিটের দিকে এ হামলা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কর্মকর্তারা একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করেন।

এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, নিহতদের বয়স ১৯, ২৭ ও ৩৫ বছর। এর মধ্যে ১৯ বছরের এক তরুণ ঘটনাস্থলেই মারা যান, আরেকজন হাসপাতালে নেওয়ার পর প্রাণ হারান। আহতদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। ভুক্তভোগীদের মধ্যে নয়জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন, যাদের বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে।

তিনি আরও বলেন, ভিড়ে ঠাসা ওই রেস্তোরাঁয় এক পর্যায়ে ঝগড়ার সূত্র ধরেই গুলিবর্ষণ শুরু হয়। এ ঘটনায় নিরীহ মানুষও আহত হয়েছেন। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে অন্তত ৪২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এ ঘটনাকে “মারাত্মক বন্দুক সহিংসতা” হিসেবে আখ্যা দিয়ে বলেন, সম্প্রতি ম্যানহাটনে আরেকটি বন্দুক হামলায় চারজন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও ছিলেন। তিনি জানান, শহরে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য চলমান অভিযানে ইতোমধ্যেই ২২ হাজারের বেশি অস্ত্র জব্দ করা হয়েছে।

এনওয়াইপিডি কমিশনার টিশ বলেন, “চলতি বছরের প্রথম সাত মাসে নিউইয়র্কে বন্দুক হামলা ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তুলনামূলকভাবে কম ছিল। তবে আজকের ঘটনা ছিল ভয়াবহ এবং ব্যতিক্রমী।”

নিউজটি শেয়ার করুন

রেস্তোরাঁয় ভয়াবহ গুলিবর্ষণ, নিউইয়র্কে নিহত তিন

আপডেট সময় ১১:৩১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রে আবারও প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা ঘটল। নিউইয়র্ক সিটির ব্রুকলিন এলাকায় এক রেস্তোরাঁয় ভয়াবহ গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত নয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ভোরে এ হামলার ঘটনা ঘটে।

সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

আরও পড়ুন  ইসরায়েলের বিমান হামলায় লেবাননে ছয়জন নিহত