ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয়ের সামনে সতর্ক অবস্থানে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 1034

ছবি সংগৃহীত

আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে আজ সচিবালয় ও জাতীয় প্রেসক্লাব এলাকায় অবস্থান করছে শিক্ষকরা । প্রেসক্লাব সংলগ্ন সচিবালয়ের ৫ নম্বর গেট ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, পাশাপাশি আনা হয়েছে পুলিশের জলকামান।

আজ বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয় ও জাতীয় প্রেসক্লাব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর এ অবস্থা দেখা গেছে।

আরও পড়ুন  নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা।

সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দেন তারা। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় এক হাজার শিক্ষক উপস্থিত আছেন।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, দাবি আদায় না হলে তারা রাজপথ ছেড়ে যাবেন না। তারা দাবি আদায় করেই এখান থেকে যাবেন।

এদিকে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সকল প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে।

এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানিয়েছে ডিএমপি।

নিউজটি শেয়ার করুন

আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয়ের সামনে সতর্ক অবস্থানে

আপডেট সময় ০৩:৫০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে আজ সচিবালয় ও জাতীয় প্রেসক্লাব এলাকায় অবস্থান করছে শিক্ষকরা । প্রেসক্লাব সংলগ্ন সচিবালয়ের ৫ নম্বর গেট ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, পাশাপাশি আনা হয়েছে পুলিশের জলকামান।

আজ বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয় ও জাতীয় প্রেসক্লাব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর এ অবস্থা দেখা গেছে।

আরও পড়ুন  সচিবালয়মুখী লংমার্চে শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেড ও জলকামান প্রস্তুত