ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন আহমেদ আযম খান জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ড. মোহাম্মদ ইউনূস বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন স্পিকার মেজর (অব.) হাফিজ যুদ্ধ ইরানি শাসকগোষ্ঠীকে আরো শক্তিশালী করে ফেলবে— ইরানি গণতন্ত্রকামীদের মত যুদ্ধ বন্ধে ৩ শর্ত ইরানের; অন্যথায় মধ্যপ্রাচ্যজুড়ে হামলার হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্য তদন্ত: বাংলাদেশসহ ১৬ দেশের শুল্ক অস্থিরতার শঙ্কা চট্টগ্রাম বন্দর পরিচালনায় হাইকোর্টের রায় বহাল রাখলেন আপিল বিভাগ রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান কর্মসূচি চব্বিশের পর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের যাত্রা শুরু ১৩ মার্চ থেকে ঈদ ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

চিরবিদায় নিলেন টিভি পর্দার জনপ্রিয় তারকা লনি অ্যান্ডারসন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 608

ছবি: সংগৃহীত

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ও টেলিভিশন ব্যক্তিত্ব লনি অ্যান্ডারসন আর নেই। রোববার লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন অ্যান্ডারসন। তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, “লনির চলে যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। এই দুঃসময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য সকলের প্রতি অনুরোধ জানাই।”

আরও পড়ুন  চতুর্থ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন শোয়েব মালিক

বেদনাদায়ক ব্যাপার হলো, আগামীকাল, ৫ আগস্ট ছিল লনির জন্মদিন। জীবনের এই বিশেষ দিনটিকে উদযাপন করার আগেই না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী অভিনেত্রী। তার সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে স্মরণ করছেন তাকে।

লনি অ্যান্ডারসন টেলিভিশন দুনিয়ায় তুমুল জনপ্রিয়তা অর্জন করেন ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সম্প্রচারিত সিটকম ‘WKRP in Cincinnati’-তে রিসেপশনিস্ট জেনিফার মার্লো চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রটি তাকে এনে দেয় খ্যাতি, ভালোবাসা এবং একাধিক পুরস্কার মনোনয়ন। অ্যান্ডারসন এই সিরিজের জন্য দুটি এমি অ্যাওয়ার্ড এবং তিনবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড-এ মনোনয়ন লাভ করেন।

শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন লনি। তার কর্মজীবন, অভিনয় দক্ষতা এবং চার্মিং উপস্থিতি বহু দর্শকের মনে গেঁথে থাকবে অনেকদিন। অভিনয়ের মাধ্যমে যেভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন, তার প্রস্থানে সেই শূন্যতা হয়তো সহজে পূরণ হবে না।

নিউজটি শেয়ার করুন

চিরবিদায় নিলেন টিভি পর্দার জনপ্রিয় তারকা লনি অ্যান্ডারসন

আপডেট সময় ০২:৩৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ও টেলিভিশন ব্যক্তিত্ব লনি অ্যান্ডারসন আর নেই। রোববার লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন অ্যান্ডারসন। তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, “লনির চলে যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। এই দুঃসময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য সকলের প্রতি অনুরোধ জানাই।”

আরও পড়ুন  নাইটহুড খেতাবে ভূষিত হলেন বিশ্বখ্যাত তারকা ‘স্যার’ ডেভিড বেকহ্যাম