ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ড. মোহাম্মদ ইউনূস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 165

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে আজ সংসদ ভবনের দর্শক গ্যালারিগুলোতে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে। অধিবেশন শুরুর পর থেকেই স্পিকারের দুই পাশের ভিভিআইপি লাউঞ্জসহ চারপাশের গ্যালারিগুলো আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

দর্শক সারিতে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে উপস্থিত রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সঙ্গে গ্যালারিতে আরও রয়েছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

অধিবেশনটি প্রত্যক্ষ করতে সংসদ ভবনে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্যরাও। ভিভিআইপি লাউঞ্জের ডানপাশের গ্যালারিতে বসেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, তাঁর কন্যা জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি। দ্বিতীয় সারিতে প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তাঁর পরিবারসহ নিকটাত্মীয়দের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এছাড়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ টি এম শামছুল ইসলাম এবং তিন বাহিনীর প্রধানগণ—জেনারেল ওয়াকার-উজ-জামান, এডমিরাল এম নাজমুল হাসান ও এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন  ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্ব ফুটিয়ে তুলতে বাম পাশের গ্যালারিতে দেখা গেছে বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকদের। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারসহ অনেক দেশের প্রতিনিধিরা অতিথি হিসেবে অধিবেশন পর্যবেক্ষণ করছেন।

তবে গ্যালারির অন্যতম বিশেষ অতিথি হিসেবে সবার নজর কেড়েছেন জুলাই অভ্যুত্থানের সেই সাহসী রিকশা চালক নুর মুহাম্মদ, যিনি গুলিবিদ্ধ শহীদ গোলাম নাফিজকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। মূলত বিশিষ্ট নাগরিক থেকে শুরু করে শ্রমজীবী মানুষের এই অংশগ্রহণ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনকে এক অনন্য জাতীয় সংহতির মঞ্চে পরিণত করেছে।

নিউজটি শেয়ার করুন

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ড. মোহাম্মদ ইউনূস

আপডেট সময় ০৩:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬