ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

সিনসিনাটির কাছে ইন্টার মায়ামির পরাজয়, থেমে গেল মেসিদের জয়রথ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 603

ছবি সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ইন্টার মিয়ামির জয়ের রথ থেমে গেল অবশেষে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে সিনসিনাটির মাঠে ৩-০ গোলের হারে মুখ থুবড়ে পড়ে লিওনেল মেসির দল।

মাত্র ১১ দিনের ব্যবধানে চতুর্থ ম্যাচ খেলতে নামায় ক্লান্তি গ্রাস করে ইন্টার মিয়ামির খেলোয়াড়দের। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগায় স্বাগতিক এফসি সিনসিনাটি। শক্তিশালী রক্ষণ আর কার্যকর আক্রমণে মেসিদের কোনো সুযোগই দেয়নি তারা। ১৮ মে’র পর এটি ইন্টার মিয়ামির প্রথম হার, নিয়মিত মৌসুমে।

আরও পড়ুন  ইন্টারকে রুখে দিয়ে বোদো-গ্লিম্টের রূপকথার জয়

ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোলটি করে সিনসিনাটিকে এগিয়ে দেন ফরোয়ার্ড জেরার্ডো ভ্যালেনজুয়েলা। বক্সের বাম দিক থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান তিনি। চলতি মৌসুমে এটি তার চতুর্থ গোল। প্রথমার্ধেই সিনসিনাটি নেয় ৭টি শট, যার ৪টি ছিল লক্ষ্যে।

পুরো প্রথমার্ধজুড়ে মিয়ামির আক্রমণভাগকে নিয়ন্ত্রণে রাখে সিনসিনাটির রক্ষণভাগ। লিওনেল মেসি দুটি উল্লেখযোগ্য সুযোগ পেলেও একবার তার শট ব্লক করেন ডিফেন্ডার লুকাস এঙ্গেল, আরেকবার সেভ করেন গোলরক্ষক রোমান সেলেন্তানো। দুটি সেভের পাশাপাশি এটি ছিল সেলেন্তানোর মৌসুমের সপ্তম ক্লিন শিট।

দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ইভান্দার। এরপর ৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন তিনি। টানা পাঁচ ম্যাচে গোল করে এমএলএসে নতুন রেকর্ড গড়েছেন ইভান্দার। নিয়মিত মৌসুমে তার গোলসংখ্যা এখন ১৫।

ম্যাচে ইন্টার মিয়ামির দুই গোলরক্ষক অস্কার উস্তারি ও রকো রিয়োস নোভো সম্মিলিতভাবে চারটি সেভ করলেও প্রতিপক্ষের আক্রমণ থামাতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত গোলশূন্য থেকেই মাঠ ছাড়তে হয় মেসিদের।

দারুণ ফর্মে থাকা ইন্টার মিয়ামির জন্য এ হারে বড় একটি ধাক্কা হলেও, দলটি এখনও শীর্ষ চারে রয়েছে। তবে টানা ম্যাচ খেলায় শারীরিক ও মানসিক ক্লান্তি মেসিদের পারফরম্যান্সে স্পষ্টভাবেই ছাপ ফেলেছে। অন্যদিকে, জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে সিনসিনাটি।

নিউজটি শেয়ার করুন

সিনসিনাটির কাছে ইন্টার মায়ামির পরাজয়, থেমে গেল মেসিদের জয়রথ

আপডেট সময় ১২:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ইন্টার মিয়ামির জয়ের রথ থেমে গেল অবশেষে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে সিনসিনাটির মাঠে ৩-০ গোলের হারে মুখ থুবড়ে পড়ে লিওনেল মেসির দল।

মাত্র ১১ দিনের ব্যবধানে চতুর্থ ম্যাচ খেলতে নামায় ক্লান্তি গ্রাস করে ইন্টার মিয়ামির খেলোয়াড়দের। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগায় স্বাগতিক এফসি সিনসিনাটি। শক্তিশালী রক্ষণ আর কার্যকর আক্রমণে মেসিদের কোনো সুযোগই দেয়নি তারা। ১৮ মে’র পর এটি ইন্টার মিয়ামির প্রথম হার, নিয়মিত মৌসুমে।

আরও পড়ুন  মেসির জাদুতে ইন্টার মায়ামি আবারও শিরোপার দ্বারপ্রান্তে