ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের
লা লিগা

আবার ছন্দহীন বার্সেলোনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / 397

ছবি সংগৃহীত

লা লিগায় আবারও ছন্দ হারিয়েছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রেতে দারুণ ফর্মে থাকা দলটি গেতাফের মতো টেবিলের নিচের দলের বিপক্ষেও পয়েন্ট খুইয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে গেতাফের মাঠে ১-১ গোলে ড্র করে বার্সা। ম্যাচের শুরুতেই জুল কুন্দের গোলে এগিয়ে গেলেও দ্রুতই সমতায় ফেরে গেতাফে।

আরও পড়ুন  মেসি-সুয়ারেজের নতুন ক্লাব ‘ডিপার্টিভো এলএসএম-এর যাত্রা শুরু

ম্যাচের নবম মিনিটে পেদ্রির পাস থেকে প্রথম প্রচেষ্টা গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে জড়ান কুন্দে। তবে এই গোলের আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। ৩৫তম মিনিটে গেতাফের আরামবারির পায়ে লেগে বল জালে পৌঁছায়। গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া প্রথম প্রচেষ্টা ফিরিয়ে দিলেও ভাগ্য সহায় হয়নি।

বার্সা পুরো ম্যাচে ৭৮ শতাংশ পজিশন ধরে রেখে ২১টি শট নিলেও গোল করতে পেরেছে মাত্র একটি। অন্যদিকে গেতাফে ৯টি শটের মধ্যে চারটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। বিশেষ করে রাফিনিয়া, লামিন ইয়ামাল ও লেভানডফস্কি বারবার আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোল পাননি।

এ ড্রয়ের ফলে লিগে সবশেষ আট ম্যাচে বার্সেলোনার সাতটিতেই পয়েন্ট হারানোর দুর্বলতা স্পষ্ট। এর মধ্যে চারটি হার এবং তিনটি ড্র। লিগে ২০ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বার্সা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। শীর্ষস্থানে থাকা আথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪৪।

নিউজটি শেয়ার করুন

লা লিগা

আবার ছন্দহীন বার্সেলোনা

আপডেট সময় ১২:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

লা লিগায় আবারও ছন্দ হারিয়েছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রেতে দারুণ ফর্মে থাকা দলটি গেতাফের মতো টেবিলের নিচের দলের বিপক্ষেও পয়েন্ট খুইয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে গেতাফের মাঠে ১-১ গোলে ড্র করে বার্সা। ম্যাচের শুরুতেই জুল কুন্দের গোলে এগিয়ে গেলেও দ্রুতই সমতায় ফেরে গেতাফে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রেই মাঠে নামতে হবে ইরানি ফুটবলারদের