ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

টেসলার কর্ণধার ইলন মাস্কের বিরুদ্ধে মার্কিন নিয়ন্ত্রক সংস্থার মামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 194

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) টেসলার কর্ণধার ইলন মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগ করা হয়েছে, মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এর শেয়ার কেনার বিষয়ে সময়মতো তথ্য প্রকাশ করেননি এবং পরে কৃত্রিমভাবে কম দামে শেয়ার কিনে অন্য শেয়ারহোল্ডারদের ক্ষতিগ্রস্ত করেছেন। বুধবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ওয়াশিংটন ডিসির এক ফেডারেল আদালতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই মামলা করে। 

আরও পড়ুন  ইলন মাস্কের নতুন নির্দেশনা, ফেডারেল সংস্থাগুলোর বিরোধিতা

অভিযোগে বলা হয়েছে, মাস্ক ৫ শতাংশ শেয়ার অধিগ্রহণের বিষয়টি যথাসময়ে প্রকাশ না করায় অন্তত ১৫০ মিলিয়ন ডলার কম দামে শেয়ার কিনতে পেরেছেন।

মাস্ক ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে সেটির নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখেন। এর আগে তিনি ৫ শতাংশ শেয়ার কিনেছিলেন। 

আইন অনুযায়ী, এই ক্রয় সংক্রান্ত তথ্য জনসাধারণকে জানানো বাধ্যতামূলক। এসইসি দাবি করেছে, মাস্ক ১১ দিন পর এটি প্রকাশ করেন, যা নির্ধারিত সময়ের অনেক পর।

নিউজটি শেয়ার করুন

টেসলার কর্ণধার ইলন মাস্কের বিরুদ্ধে মার্কিন নিয়ন্ত্রক সংস্থার মামলা

আপডেট সময় ০৪:৪৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) টেসলার কর্ণধার ইলন মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগ করা হয়েছে, মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এর শেয়ার কেনার বিষয়ে সময়মতো তথ্য প্রকাশ করেননি এবং পরে কৃত্রিমভাবে কম দামে শেয়ার কিনে অন্য শেয়ারহোল্ডারদের ক্ষতিগ্রস্ত করেছেন। বুধবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ওয়াশিংটন ডিসির এক ফেডারেল আদালতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই মামলা করে। 

আরও পড়ুন  ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ইলন মাস্কের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচনার ঝড়