ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
চট্টগ্রামে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার নতুন দায়িত্বে আমানউল্লাহ আমান সংসদীয় কৃষি কমিটির সভাপতি হলেন গয়েশ্বর চন্দ্র রায় নাটোরে দুর্বৃত্তদের হামলায় হোমিও চিকিৎসক নিহত চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১১২৭ রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সাক্ষাৎ ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীরের বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি হৃদয়ের বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

বাগেরহাটে লবণাক্ত জমিতে সবজির বিপ্লব: কৃষকদের মুখে হাসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 493

ছবি সংগৃহীত

বাগেরহাটের সদর, শরণখোলা ও রামপাল তিনটি উপজেলায় চিংড়ি ঘেরের পাশেই এখন লবণাক্ত জমিতে ফলছে নানা রকম সবজি। একসময় যেখানে ফসল উৎপাদন ছিল কল্পনাতীত, এখন সেখানে উৎপাদিত হচ্ছে রেড বিট, ফুলকপি, টমেটোর মতো উচ্চমানের সবজি।

জেলা কৃষি বিভাগের উদ্যোগে কোস্টস প্রকল্পের আওতায় কৃষকদের বিনামূল্যে লবণ সহিষ্ণু বীজ, ফেরমন ফাঁদসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়। চলতি শীত মৌসুমে এ উদ্যোগের ফলে প্রায় ১ হাজার হেক্টর লবণাক্ত জমিতে চাষাবাদ করে কৃষকরা পেয়েছেন বাম্পার ফলন।

আরও পড়ুন  পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় সুইডেনের সহায়তায় বিশেষ প্রকল্প গ্রহণ করছে সরকার: পরিবেশ উপদেষ্টা

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের জরিপ অনুযায়ী, উপকূলের ১৮ জেলার ২৩ হাজার হেক্টর জমি লবণাক্ত। এর মধ্যে বাগেরহাটের রামপাল উপজেলা সবচেয়ে বেশি লবণাক্ত। জুন থেকে অক্টোবর পর্যন্ত সাগরের নোনা পানি কৃষিজমির লবণাক্ততা বাড়িয়ে তোলে, যা ফসল উৎপাদনের বড় চ্যালেঞ্জ।

আগামীতে মোংলা ও মোরেলগঞ্জ উপজেলার উঁচু লবণাক্ত জমিগুলোতে সবজি চাষ সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ ও উপকরণ সরবরাহ করা হবে। কৃষি বিভাগের এ উদ্যোগ ভবিষ্যতে বাগেরহাটের কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

বাগেরহাটে লবণাক্ত জমিতে সবজির বিপ্লব: কৃষকদের মুখে হাসি

আপডেট সময় ০৬:২১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

বাগেরহাটের সদর, শরণখোলা ও রামপাল তিনটি উপজেলায় চিংড়ি ঘেরের পাশেই এখন লবণাক্ত জমিতে ফলছে নানা রকম সবজি। একসময় যেখানে ফসল উৎপাদন ছিল কল্পনাতীত, এখন সেখানে উৎপাদিত হচ্ছে রেড বিট, ফুলকপি, টমেটোর মতো উচ্চমানের সবজি।

জেলা কৃষি বিভাগের উদ্যোগে কোস্টস প্রকল্পের আওতায় কৃষকদের বিনামূল্যে লবণ সহিষ্ণু বীজ, ফেরমন ফাঁদসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়। চলতি শীত মৌসুমে এ উদ্যোগের ফলে প্রায় ১ হাজার হেক্টর লবণাক্ত জমিতে চাষাবাদ করে কৃষকরা পেয়েছেন বাম্পার ফলন।

আরও পড়ুন  দেশের সাংস্কৃতিক পরিবেশ সংকটে: সংস্কৃতি প্রতিমন্ত্রী