ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

১০ ট্রাক অস্ত্র মামলাঃ বাবরসহ ৫ জন খালাস, পরেশ বড়ুয়ার শাস্তি কমলো

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 462

ছবি সংগৃহীত

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন দণ্প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজন হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন। একই সঙ্গে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ আরও পাঁচ আসামির সাজা কমানো হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ে পরেশ বড়ুয়ার যাবজ্জীবন কারাদণ্ড ১৪ বছর কারাদণ্ডে নামিয়ে আনা হয়েছে। তার সঙ্গে আরও চারজনের সাজাও হ্রাস পেয়েছে। এর আগে, গত ১৮ ডিসেম্বর একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরসহ ছয়জনকে খালাস দেন আদালত।

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট

বাবর ছাড়া খালাসপ্রাপ্ত অন্যরা হলেন তৎকালীন চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন।

নিউজটি শেয়ার করুন

১০ ট্রাক অস্ত্র মামলাঃ বাবরসহ ৫ জন খালাস, পরেশ বড়ুয়ার শাস্তি কমলো

আপডেট সময় ০৬:০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন দণ্প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজন হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন। একই সঙ্গে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ আরও পাঁচ আসামির সাজা কমানো হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ে পরেশ বড়ুয়ার যাবজ্জীবন কারাদণ্ড ১৪ বছর কারাদণ্ডে নামিয়ে আনা হয়েছে। তার সঙ্গে আরও চারজনের সাজাও হ্রাস পেয়েছে। এর আগে, গত ১৮ ডিসেম্বর একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরসহ ছয়জনকে খালাস দেন আদালত।

আরও পড়ুন  মেরাদিয়ায় কোরবানির হাট বসানোর অনুমতি বাতিল করলো হাইকোর্ট