ঢাকা ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

চূড়ান্ত হলো দুই এল ক্লাসিকো, ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে ফিরছে রোমাঞ্চ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 613

ছবি সংগৃহীত

দুই মৌসুমের অপেক্ষা শেষে নিজেদের ঐতিহাসিক ঘর ক্যাম্প ন্যুতে ফিরছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বড় পরিসরের সংস্কার কাজ শেষে আসন্ন মৌসুম থেকেই এই স্টেডিয়ামে আবারও ফুটবল ফিরছে। তবে সবকিছু সম্পূর্ণ শেষ না হওয়ায় মৌসুমের শুরুতে কিছুটা অপেক্ষা করতে হচ্ছে কাতালান ক্লাবটিকে। আর এই সময়ের মধ্যে সবচেয়ে আলোচিত ম্যাচ এল ক্লাসিকো নিয়েও থাকছে বাড়তি উত্তেজনা।

আরও পড়ুন  বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন দিগন্ত, প্রধান উপদেষ্টার চীন সফর হবে ঐতিহাসিক: প্রেসসচিব

সম্প্রতি প্রকাশিত লা লিগা ২০২৫-২৬ মৌসুমের সূচি অনুযায়ী, এবারের প্রথম এল ক্লাসিকো হবে ২৬ অক্টোবর, রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। এরপর দ্বিতীয় লেগের ম্যাচটি হবে ২০২৬ সালের ১০ মে, বার্সার ক্যাম্প ন্যুতে। উল্লেখযোগ্য বিষয় হলো, সংস্কারকাজ শেষ হওয়ার পর ক্যাম্প ন্যুতে এটিই হবে প্রথম এল ক্লাসিকো, যা বাড়তি আবহ তৈরি করবে ফুটবলপ্রেমীদের মধ্যে।

সংস্কার শেষ না হওয়ায় লা লিগার শুরুতে নিজেদের মাঠে খেলতে পারছে না বার্সেলোনা। ফলে প্রথম তিনটি ম্যাচই তাদের খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা ১৭ আগস্ট ম্যালোরকার বিপক্ষে মাঠে নামবে নতুন মৌসুমের প্রথম ম্যাচে। একইদিন ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে শিরোপাহীন গত মৌসুমের আক্ষেপ কাটাতে মুখিয়ে থাকা রিয়াল মাদ্রিদ।

উল্লেখ্য, গত মৌসুমে এল ক্লাসিকোতে সম্পূর্ণ আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের বিপক্ষে চারটি ম্যাচের সবকটিতেই জয় তুলে নেয় বার্সা। এর মধ্যে ছিল দুটি শিরোপার লড়াই—স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে। এই দুই ফাইনালেই রিয়ালকে হারিয়ে শিরোপা ঘরে তোলে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। লা লিগার দুই লেগের ম্যাচেও জয় তুলে নেয় বার্সা। ফলে রিয়ালের জন্য এবারের এল ক্লাসিকো শুধুই মর্যাদার লড়াই নয়, বরং গত মৌসুমের হারের প্রতিশোধ নেওয়ার বড় সুযোগ।

এদিকে কোচিং ডাগআউটে থাকছে বড় পরিবর্তন। বার্সেলোনার ডাগআউটে যথারীতি থাকছেন হ্যান্সি ফ্লিক, যিনি দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই ঘরোয়া ট্রেবল জিতিয়েছেন বার্সাকে। অপরদিকে, রিয়াল মাদ্রিদের ডাগআউটে এসেছে পরিবর্তন। কার্লো আনচেলত্তির বিদায়ের পর নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো। তার অধীনে লস ব্লাঙ্কোস ইতোমধ্যে ফিফা ক্লাব বিশ্বকাপ খেলছে। এছাড়া দলেও এসেছে বেশ কয়েকটি পরিবর্তন।

সব মিলিয়ে নতুন মৌসুমের এল ক্লাসিকো হতে যাচ্ছে ভিন্ন আবহে, যেখানে পুরনো হিসাব মেটানোর সুযোগ যেমন থাকছে, তেমনি থাকছে ক্যাম্প ন্যু’র নতুন রূপ দেখার উত্তেজনা।

নিউজটি শেয়ার করুন

চূড়ান্ত হলো দুই এল ক্লাসিকো, ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে ফিরছে রোমাঞ্চ

আপডেট সময় ১১:৩৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

দুই মৌসুমের অপেক্ষা শেষে নিজেদের ঐতিহাসিক ঘর ক্যাম্প ন্যুতে ফিরছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বড় পরিসরের সংস্কার কাজ শেষে আসন্ন মৌসুম থেকেই এই স্টেডিয়ামে আবারও ফুটবল ফিরছে। তবে সবকিছু সম্পূর্ণ শেষ না হওয়ায় মৌসুমের শুরুতে কিছুটা অপেক্ষা করতে হচ্ছে কাতালান ক্লাবটিকে। আর এই সময়ের মধ্যে সবচেয়ে আলোচিত ম্যাচ এল ক্লাসিকো নিয়েও থাকছে বাড়তি উত্তেজনা।

আরও পড়ুন  বাংলাদেশ–তুরস্ক ঐতিহাসিক বৈঠক: বাংলাদেশকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখতে চায় তুরস্ক