ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

কুমিল্লায় হুমকির মুখে বাণিজ্যিক পান চাষ, সরকারি সহায়তার দাবি চাষিদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 295

ছবি: সংগৃহীত

কুমিল্লায় ক্রমেই কমছে বাণিজ্যিকভাবে পান চাষ। সম্ভাবনাময় অর্থকরী ফসল হওয়া সত্ত্বেও কৃষকেরা আগ্রহ হারাচ্ছেন বিভিন্ন কারণে। চাষিরা বলছেন, পোকামাকড় ও রোগবালাইয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। এর ওপর কৃষি বিভাগ থেকেও তেমন কোনো তদারকি বা সহায়তা না মেলায় লাভের বদলে লোকসান গুনতে হচ্ছে। ফলে শত বছরের এই পান চাষ যে কোনো সময় বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে, যা দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কুমিল্লার চান্দিনা, দেবিদ্বার, মুরাদনগর, বুড়িচং ও বরুড়াসহ বিভিন্ন উপজেলার ১১৬ হেক্টর জমিতে পান চাষ হতো। তবে গত এক বছরে তা কমে ৮০ হেক্টরে নেমে এসেছে।

আরও পড়ুন  কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু

দেবিদ্বারের গুনাইঘর ও চান্দিনার হারং গ্রামে দেখা যায়, রাস্তার পাশজুড়ে সারি সারি পানের বরজ। কেউ পান গাছ বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে দিচ্ছেন, কেউ আগাছা পরিষ্কার করছেন, আবার কেউ সবুজ পান তুলছেন বিক্রির জন্য। বাতাসে দুলতে থাকা তাজা পান পাতা যে কারো মন জুড়িয়ে দেবে।

স্থানীয় পান চাষি অনিল চন্দ্র দত্ত বলেন, ‘গাছ পচে যাচ্ছে, পাতাও নষ্ট হচ্ছে। কোন ওষুধ ব্যবহার করবো বুঝতে পারি না, কৃষি অফিস থেকেও কোনো পরামর্শ মেলে না। গাছ লাগানো থেকে বিক্রি পর্যন্ত প্রচুর খরচ হয়, কিন্তু লাভ আর থাকছে না। যদি সরকার প্রণোদনা ও সঠিক দিকনির্দেশনা দিত, তাহলে লোকসান হতো না।’

আরেক চাষি নেপাল জানান, ‘বাপ-দাদার আমল থেকে এই চাষে আছি। আগে অনেক ভালো রোজগার হতো, কিন্তু এখন সার, ওষুধসহ সবকিছুর খরচ বেড়ে যাওয়ায় আর আগের মতো লাভ নেই। ফলে অনেকে এই পেশা ছেড়ে দিচ্ছে।’

পান চাষি নিখিল চন্দ্রের আক্ষেপ, ‘কৃষিতে নানা প্রণোদনা থাকে, নগদ টাকা, সার-বীজ দেওয়া হয়, কিন্তু পান চাষিরা সেই সুবিধা থেকে বঞ্চিত। আমাদের সঙ্গে এই বৈষম্য কেন? সরকার যেন আমাদের পাশে দাঁড়ায়।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আইয়ুব মাহমুদ বলেন, ‘পান চাষিদের সাথে যোগাযোগের চেষ্টা করি, তবে তাদের জন্য আলাদা কোনো বরাদ্দ নেই। আগামীতে সহায়তার প্রস্তাব উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার বলেন, ‘পান চাষের মতো উৎপাদনশীল খাত ক্ষতিগ্রস্ত হলে বেকারত্বও বাড়বে, যার প্রভাব অর্থনীতিতে পড়তে বাধ্য। তাই সরকারকে এই খাত রক্ষায় প্রণোদনা ও পরামর্শমূলক সহায়তা বাড়াতে হবে।’

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় হুমকির মুখে বাণিজ্যিক পান চাষ, সরকারি সহায়তার দাবি চাষিদের

আপডেট সময় ১২:৪০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

কুমিল্লায় ক্রমেই কমছে বাণিজ্যিকভাবে পান চাষ। সম্ভাবনাময় অর্থকরী ফসল হওয়া সত্ত্বেও কৃষকেরা আগ্রহ হারাচ্ছেন বিভিন্ন কারণে। চাষিরা বলছেন, পোকামাকড় ও রোগবালাইয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। এর ওপর কৃষি বিভাগ থেকেও তেমন কোনো তদারকি বা সহায়তা না মেলায় লাভের বদলে লোকসান গুনতে হচ্ছে। ফলে শত বছরের এই পান চাষ যে কোনো সময় বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে, যা দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কুমিল্লার চান্দিনা, দেবিদ্বার, মুরাদনগর, বুড়িচং ও বরুড়াসহ বিভিন্ন উপজেলার ১১৬ হেক্টর জমিতে পান চাষ হতো। তবে গত এক বছরে তা কমে ৮০ হেক্টরে নেমে এসেছে।

আরও পড়ুন  কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক