ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ট্রেনের টয়লেটে নারী যাত্রী ধর্ষণের অভিযোগ, রেলওয়ের কর্মচারী আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 529

ছবি সংগৃহীত

ঢাকার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি রেলওয়ের একজন পিএ (PA) অপারেটর সাইফুল ইসলাম (২৮)। বুধবার সকাল ৯টার দিকে এ জঘন্য ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীর বাড়ি কুড়িগ্রামে, আর অভিযুক্ত সাইফুলের বাড়ি গাইবান্ধায় বলে জানিয়েছেন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার ফরহাত আহমেদ।

আরও পড়ুন  এভারেস্টে পর্যটকদের খাবারে বিষ মিশিয়ে ১৫০ কোটি টাকার জালিয়াতি

তিনি বলেন, “কমলাপুর স্টেশনে দাঁড়ানো অবস্থায় ট্রেনের ভেতরে এই ঘটনা ঘটে। বিষয়টি ট্রেনে দায়িত্বপ্রাপ্ত রেলওয়ে পুলিশকে জানালে অভিযুক্ত সাইফুল ইসলামকে তাৎক্ষণিক আটক করা হয়।”

পুলিশ জানায়, ঘটনাটি ঘটার পর ভুক্তভোগী নারী তাৎক্ষণিকভাবে সাহসিকতার সঙ্গে ঘটনাটি রেলওয়ে পুলিশকে জানান। পরে, ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশনে পৌঁছালে উভয়কে সেখান থেকে নামিয়ে নেওয়া হয়।

পুলিশ সুপার জানান, “ঘটনাস্থল যেহেতু কমলাপুর, তাই মামলাটিও সেখানেই দায়ের করা হবে। প্রাথমিক তদন্ত শেষে দুজনকে ঢাকায় পাঠানো হতে পারে।”

এই ঘটনায় রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থাপনায় চরম গাফিলতি ও কর্মীদের নৈতিকতার প্রশ্ন উঠেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে যেখানে রেলওয়ের কর্মীদের দায়িত্ব পালন করার কথা, সেখানে কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রেল প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এ ঘটনায় চরম ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা ও নাগরিক সমাজ। তারা এই ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

রেলওয়ে পুলিশ বলছে, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা দায়ের করা হবে এবং সাইফুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্রেনের টয়লেটে নারী যাত্রী ধর্ষণের অভিযোগ, রেলওয়ের কর্মচারী আটক

আপডেট সময় ০৬:৪৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

ঢাকার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি রেলওয়ের একজন পিএ (PA) অপারেটর সাইফুল ইসলাম (২৮)। বুধবার সকাল ৯টার দিকে এ জঘন্য ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীর বাড়ি কুড়িগ্রামে, আর অভিযুক্ত সাইফুলের বাড়ি গাইবান্ধায় বলে জানিয়েছেন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার ফরহাত আহমেদ।

আরও পড়ুন  নাটোর সদর হাসপাতালে রোগীর মাকে ধর্ষণের অভিযোগ, তিন কর্মীর বিরুদ্ধে মামলা