ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
অবৈধ ইটভাটা অভিযান

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: নলছিটি ও কাউখালীতে ১২টি বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / 359

ছবি সংগৃহীত

ঝালকাঠির নলছিটি ও রাঙ্গামাটির কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ এবং দুটি ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন এলাকায় কেটিসি ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। আদালত ইটভাটার ম্যানেজার লোকমান হাওলাদারকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে তিন লাখ টাকা জরিমানা করেন, জরিমানা দিতে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার ইটগুলো ধ্বংস করা হয়।

আরও পড়ুন  ঝালকাঠিতে মুগ ডালের রেকর্ড ফলন, কৃষকের মুখে হাসি

এদিকে, রাঙ্গামাটির কাউখালী উপজেলার কলমপতি ও বেতবুনিয়া ইউনিয়নে বিশেষ অভিযানে ১১টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

অভিযানে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মুমিনুল ইসলাম, বন বিভাগের কর্মকর্তারা ও কাউখালী থানার ওসি (তদন্ত) আব্দুল খালেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

অবৈধ ইটভাটা অভিযান

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: নলছিটি ও কাউখালীতে ১২টি বন্ধ

আপডেট সময় ০৫:১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

ঝালকাঠির নলছিটি ও রাঙ্গামাটির কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ এবং দুটি ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন এলাকায় কেটিসি ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। আদালত ইটভাটার ম্যানেজার লোকমান হাওলাদারকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে তিন লাখ টাকা জরিমানা করেন, জরিমানা দিতে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার ইটগুলো ধ্বংস করা হয়।

আরও পড়ুন  রাঙামাটিতে মাসব্যাপী তারুণ্য উৎসবের শুরু