ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

যুক্তরাজ্যে জব্দকৃত সম্পদ ফেরাতে আইনি উদ্যোগ নেবে সরকার: গভর্নর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 438

ছবি সংগৃহীত

যুক্তরাজ্যে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের জব্দকৃত সম্পদ দেশে ফেরাতে আইনি উদ্যোগ নেবে সরকার। আজ রবিবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান গভর্নর আহসান এইচ. মনসুর।

আরও পড়ুন  গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী

গভর্নর বলেন, “সরকার চাইলে এসব সম্পদ উদ্ধারে অভিজ্ঞ আইনজীবী নিয়োগ দিতে পারে। তারা নির্ধারণ করবেন এটি ক্রিমিনাল না সিভিল কেস হিসেবে পরিচালিত হবে। বিচারিক প্রক্রিয়ায় যদি প্রমাণিত হয় যে, এসব সম্পদ অবৈধভাবে অর্জিত, তাহলে তা দেশে ফিরিয়ে আনার পথ সহজ হবে।”

তিনি আরও জানান, যুক্তরাজ্যে কোনো সম্পদ জব্দ করা হলে তা ফেরত আনতে আন্তর্জাতিক আইনি পন্থা অনুসরণ করা হয়। বিচারিক প্রক্রিয়ায় সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া কোন সম্পদ ফেরানো সম্ভব নয়। এজন্য আইন অনুযায়ী ধাপে ধাপে পদক্ষেপ নিতে হবে।

এদিকে, দুবাইয়ে বাড়ি কেনা সংক্রান্ত বিষয়ে গভর্নরের ব্যক্তিগত জীবনে আক্রমণের বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। আহসান এইচ. মনসুর বলেন, “আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। মূলত বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই আমাকে ব্যক্তিগতভাবে টার্গেট করা হচ্ছে।”

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতি এবং বৈদেশিক লেনদেন বিষয়ে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে। অবৈধভাবে পাচার হওয়া অর্থ এবং সম্পদের তথ্য পেলে সরকারকে সহায়তা করতে কেন্দ্রীয় ব্যাংক প্রস্তুত বলেও জানান তিনি।

সভায় অন্যান্য অর্থনৈতিক বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন গভর্নর।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাজ্যে জব্দকৃত সম্পদ ফেরাতে আইনি উদ্যোগ নেবে সরকার: গভর্নর

আপডেট সময় ০৫:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

যুক্তরাজ্যে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের জব্দকৃত সম্পদ দেশে ফেরাতে আইনি উদ্যোগ নেবে সরকার। আজ রবিবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান গভর্নর আহসান এইচ. মনসুর।

আরও পড়ুন  বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে জাপানপ্রবাসী ব্যবসায়ীদের মতবিনিময়