শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন: সিইসি
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৫:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 33
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাও-১ আসনের উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নিজ দপ্তরে আসার পর সাংবাদিকদের এসব কথা বলেন নাসির উদ্দিন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন করতে সম্পূর্ণ প্রস্তুত আছি। আমরা অপেক্ষা করছিলাম স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার জন্য। যা চূড়ান্ত হয়ে চলে এসেছে আমাদের কাছে। এখন আমরা নির্বাচন করতে সম্পূর্ণ প্রস্তুত আছি।

























