ঢাকা ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

বড়লেখা সীমান্তে ১৩ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 521

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ১৩ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১৩ জুন) সকাল ৭ টায় উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

আরও পড়ুন  ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আফ্রিকান নারী আটক: বিজিবি

বাংলাদেশে অনুপ্রবেশকালে তাদের আটক করে বিজিবি ৫২ ব্যাটেলিয়ন। আটকদের মধ্যে ৬ শিশু, ৪ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন। শুক্রবার (১৩ জুন) দুপুরে বিজিবি-৫২ ব্যাটালিয়ন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭ টায় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে উপজেলার নিউ পাল্লাথল সীমান্তে অবস্থান নেয় রোহিঙ্গারা। তখন তাদের গতিবিধি সন্দেহ করে বিজিবি-৫২ ব্যাটালিয়নের একটি টহল দল অভিযান চালিয়ে মিয়ানমারের ১৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে তাদেরকে বিজিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়।

এদিকে বড়লেখা থানার ডিউটি আফিসার আতিকুর রহমান জানান, উপজেলার নিউ পাল্লাথল সীমান্তে ১৩ জন রোহিঙ্গাকে বিজিবির টহল দল আটকের খবর শুনেছি। কিন্তু আমাদের কাছে বিজিবি এখনও হস্তান্তর করেনি।

বিজিবি ৫২ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফ বিকেল ৩ টায় কালবেলাকে জানান, আটকদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে পুশইন করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ১৩ জন মিয়ানমারের নাগরিক। রোহিঙ্গা ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ প্রক্রিয়া চলছে। যাছাই-বাছাই শনাক্ত হওয়ার পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

বড়লেখা সীমান্তে ১৩ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি

আপডেট সময় ০২:৫৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ১৩ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১৩ জুন) সকাল ৭ টায় উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

আরও পড়ুন  সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি