ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
পদত্যাগের পর হাসিমুখে পূজামণ্ডপে ইশরাক সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবার পেলেন ক্ষতিপূরণ বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল
কমেনি দাবানলের তান্ডব

অপ্রতিরোধ্য লস অ্যাঞ্জেলেসের দাবানল: নিয়ন্ত্রণহীন আগুনে ঘরহীন লক্ষাধিক মানুষ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪০:২১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / 433

ছবি সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল পাঁচ দিন পার হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয় ফায়ার সার্ভিসের তথ্য মতে, কয়েকটি স্থানে আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা গেলেও এখনো ছয়টি এলাকায় দাবানলের দাপট অব্যাহত। দাবানল নিয়ন্ত্রণে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির অভাব ও ঝড়ো বাতাস।

শনিবার (১১ জানুয়ারি) থেকে আগুন পূর্ব ও উত্তর–পূর্ব দিকে দ্রুত বিস্তৃত হচ্ছে। এতে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে যে ছয়টি এলাকা থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে আরও কিছু এলাকায়। দাবানলে এখন পর্যন্ত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং পুড়ে গেছে ১০ হাজারের বেশি স্থাপনা।

আরও পড়ুন  ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় ভয়াবহ বায়ুদূষণ

দাবানলের আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিষয়ক সংস্থা অ্যাকুওয়েদার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই দাবানলকে ‘যুদ্ধক্ষেত্রের মতো’ বলে উল্লেখ করেছেন। এক ভাষণে তিনি ঝড়ো বাতাসের জন্য সবাইকে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

দুর্যোগ থেকে বাঁচতে এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। পশ্চিম লস অ্যাঞ্জেলেসের সান্তা মনিকা থেকে মালিবু পর্যন্ত বিস্তৃত ‘প্যালিসেইডস’ দাবানল এলাকা থেকে মানুষকে বাধ্যতামূলক সরিয়ে নেওয়া হয়েছে। এই সংকট মোকাবিলায় একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে।

দাবানলের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে একাধিক সংস্থা। এ নিয়ে রাজনৈতিক পরিবেশও উত্তপ্ত। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। অন্যদিকে, দাবানল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনে ট্রাম্পের সমালোচনা করেছেন বাইডেন।

নিউজটি শেয়ার করুন

কমেনি দাবানলের তান্ডব

অপ্রতিরোধ্য লস অ্যাঞ্জেলেসের দাবানল: নিয়ন্ত্রণহীন আগুনে ঘরহীন লক্ষাধিক মানুষ

আপডেট সময় ১১:৪০:২১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল পাঁচ দিন পার হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয় ফায়ার সার্ভিসের তথ্য মতে, কয়েকটি স্থানে আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা গেলেও এখনো ছয়টি এলাকায় দাবানলের দাপট অব্যাহত। দাবানল নিয়ন্ত্রণে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির অভাব ও ঝড়ো বাতাস।

শনিবার (১১ জানুয়ারি) থেকে আগুন পূর্ব ও উত্তর–পূর্ব দিকে দ্রুত বিস্তৃত হচ্ছে। এতে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে যে ছয়টি এলাকা থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে আরও কিছু এলাকায়। দাবানলে এখন পর্যন্ত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং পুড়ে গেছে ১০ হাজারের বেশি স্থাপনা।

আরও পড়ুন  গ্রিসে দাবানল নিয়ন্ত্রণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২