ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার নতুন ধরন মোকাবেলায় ৫ জরুরি নির্দেশনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 337

ছবি সংগৃহীত

প্রতিবেশী ভারতসহ কিছু দেশে করোনাভাইরাসের নতুন উপধরন দ্রুত ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করেছে সরকার। এই প্রেক্ষাপটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান এক ফেসবুক পোস্টে জানান, করোনার নতুন ধরন রোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নিতে হবে। তিনি জানান, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুসরণ করতে হবে।

আরও পড়ুন  আবারও হাসপাতালগুলোতে করোনা পরীক্ষা চালু: সতর্কতা জারি স্বাস্থ্য অধিদপ্তরের

প্রথমত, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। তৃতীয়ত, যদি কোনো করোনা আক্রান্ত ব্যক্তি আশপাশে থাকে, তাহলে তার থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে।

চতুর্থত, অপরিষ্কার হাত দিয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পঞ্চমত, হাঁচি বা কাশির সময় মুখ ও নাক ঢাকতে টিস্যু কিংবা কনুই ব্যবহার করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে আগত যাত্রীদের তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানার ও ডিজিটাল থার্মোমিটার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পরিমাণে মাস্ক, গ্লাভস ও পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সংরক্ষণ রাখার নির্দেশনা রয়েছে।

এছাড়া, কারও মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে তাকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে উপসর্গ গুরুতর হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রয়োজনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর হটলাইন নম্বর ০১৪০১-১৯৬২৯৩-এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

সার্বিকভাবে পরিস্থিতি বিবেচনায় সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলো আগেভাগেই সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে, যাতে করে নতুন করে সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখা যায়।

নিউজটি শেয়ার করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার নতুন ধরন মোকাবেলায় ৫ জরুরি নির্দেশনা

আপডেট সময় ০৬:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

প্রতিবেশী ভারতসহ কিছু দেশে করোনাভাইরাসের নতুন উপধরন দ্রুত ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করেছে সরকার। এই প্রেক্ষাপটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান এক ফেসবুক পোস্টে জানান, করোনার নতুন ধরন রোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নিতে হবে। তিনি জানান, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুসরণ করতে হবে।

আরও পড়ুন  ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু,শনাক্ত ২৬