ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই, প্রস্তুত রয়েছে সরকার: ডা. সায়েদুর রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 293

ছবি সংগৃহীত

করোনা পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো অবস্থা এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি জানান, দেশে করোনা পরীক্ষার সুবিধা ও চিকিৎসা ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন  দেশে ২৪ ঘন্টায় আরোও ৭ জনের করোনা শনাক্ত

সোমবার (১৬ জুন) সকালে রাজধানীর জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

ডা. সায়েদুর রহমান বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে আমরা সব সময় প্রস্তুত রয়েছি। যদি করোনা সংক্রমণ আবারও বেড়ে যায়, সে ক্ষেত্রে চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামে দুটি বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে অন্যান্য হাসপাতালেও বিশেষ ইউনিট গড়ে তোলা হবে।”

তিনি আরও জানান, করোনা চিকিৎসার পাশাপাশি অন্যান্য সংক্রামক রোগের প্রতিরোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালের সক্ষমতা বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতিও সরবরাহ করা হয়েছে।

জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল পরিদর্শনের সময় তিনি হাসপাতালের সেবার মান ও চিকিৎসা কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, “এই হাসপাতালের ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবা সন্তোষজনক। স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে এরকম হাসপাতালগুলোকে উৎসাহ দেওয়া প্রয়োজন।”

অন্যদিকে, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের অবকাঠামোগত দুর্বলতার বিষয়ে তিনি বলেন, “এই হাসপাতালের পরিকাঠামো ও প্রযুক্তিগত দিক আরও উন্নত করার প্রয়োজন রয়েছে। বিশেষ করে ক্রমবর্ধমান রোগীর চাপ মোকাবেলায় হাসপাতালটির আধুনিকীকরণ জরুরি।”

এ সময় ডা. সায়েদুর রহমান দেশের দক্ষিণাঞ্চলে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, “দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। এ বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়নে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। বলেন, “সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। রোগীদের যাতে সঠিক সময়ে চিকিৎসা সেবা দেওয়া যায়, সেজন্য আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই, প্রস্তুত রয়েছে সরকার: ডা. সায়েদুর রহমান

আপডেট সময় ০২:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

করোনা পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো অবস্থা এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি জানান, দেশে করোনা পরীক্ষার সুবিধা ও চিকিৎসা ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন  মায়েরা কাজ করবে ৫ ঘণ্টা, বাকি ৩ ঘণ্টার বেতন দেবে সরকার: জামায়াত আমির