ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ঈদের দ্বিতীয় দিন চলবে অধিকাংশ আন্তঃনগর ট্রেন, যুক্ত হচ্ছে অতিরিক্ত কোচ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • / 482

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলপথে চলবে বেশ কয়েকটি আন্তঃনগর, মেইল, কমিউটার ও লোকাল ট্রেন। যাত্রীদের সুবিধার্থে পূর্বাঞ্চলে অন্তত ২০টি আন্তঃনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে রয়েছে পারাবত, তিস্তা, অগ্নিবীণা, উপবন, মেঘনা, পাহাড়িকা, যমুনা, ব্রহ্মপুত্র, তূর্ণা, কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক, সৈকত, প্রবালসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন। পশ্চিমাঞ্চলেও রূপসা, চিত্রা, সীমান্ত, লালমনি, বনলতা, পদ্মা, মধুমতি, রাধিকা, রূপান্তরসহ অধিকাংশ ট্রেন চালু থাকবে।

আরও পড়ুন  ঈদে সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ: সড়ক উপদেষ্টা

ঈদযাত্রায় যাত্রীচাপ সামাল দিতে বেশ কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযুক্ত করা হয়েছে। পারাবত, তিস্তা, উপবন, মেঘনা, পাহাড়িকা, কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক ও প্রবাল এক্সপ্রেসসহ অন্তত ১৫টির বেশি ট্রেনে যুক্ত হয়েছে একাধিক কোচ, যা প্রায় ১,০০০ অতিরিক্ত আসনের ব্যবস্থা করেছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩ জুন থেকে এসব কোচ যুক্ত হয়েছে, যা ঈদের আগমন ও প্রত্যাবর্তনকালীন সময় অর্থাৎ ১৪ জুন পর্যন্ত চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

ঈদের দ্বিতীয় দিন চলবে অধিকাংশ আন্তঃনগর ট্রেন, যুক্ত হচ্ছে অতিরিক্ত কোচ

আপডেট সময় ০৮:৪১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলপথে চলবে বেশ কয়েকটি আন্তঃনগর, মেইল, কমিউটার ও লোকাল ট্রেন। যাত্রীদের সুবিধার্থে পূর্বাঞ্চলে অন্তত ২০টি আন্তঃনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে রয়েছে পারাবত, তিস্তা, অগ্নিবীণা, উপবন, মেঘনা, পাহাড়িকা, যমুনা, ব্রহ্মপুত্র, তূর্ণা, কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক, সৈকত, প্রবালসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন। পশ্চিমাঞ্চলেও রূপসা, চিত্রা, সীমান্ত, লালমনি, বনলতা, পদ্মা, মধুমতি, রাধিকা, রূপান্তরসহ অধিকাংশ ট্রেন চালু থাকবে।

আরও পড়ুন  বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে