ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

চট্টগ্রামে পৃথক অভিযানে ছিনতাই ও ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 450

ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকায় পৃথক অভিযানে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রবিবার (১ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে চক্রটির আরও ১০-১১ জন সদস্য কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান, আটক অর্ধশতাধিক

পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মীর মো. হাসান (২৩), নুর মোহাম্মদ কালু ওরফে আব্দুল কালু (৩১), মো. সোহেল (২৬), মো. রাজিব হোসেন রাজু (৩০), মোহাম্মদ আলী (৩২) এবং মো. রুবেল হোসেন ওরফে সামাদ ওরফে সামা (২০) নামের ছয়জনকে।

অন্যদিকে, চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মো. মাঈন উদ্দিন (২৫), মো. রিয়াদ (২৪) ও মো. শাকিল (২১) নামে আরও তিনজনকে।

পুলিশ জানায়, গ্রেপ্তার মীর মো. হাসানের বিরুদ্ধে পাঁচটি ও নুর মোহাম্মদ কালুর বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, এশিয়ান হাউজিং সোসাইটির একটি পরিত্যক্ত ঘরে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বিশেষ করে গভীর রাত ও ভোরবেলা রাস্তায় চলাফেরা করা সাধারণ যাত্রী, সিএনজি, অটোরিকশা, রিকশা ও পথচারীদের টার্গেট করেই তারা ডাকাতি করত।

তারা পরিকল্পিতভাবে অন্ধকার, নির্জন এবং ফাঁকা জায়গাগুলোকে বেছে নিতো এবং দলবদ্ধভাবে হামলা চালিয়ে মালামাল ছিনিয়ে নিত।

চান্দগাঁও থানার পুলিশ জানায়, একই ধরনের অভিযোগে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে পৃথক অভিযানে ছিনতাই ও ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকায় পৃথক অভিযানে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রবিবার (১ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে চক্রটির আরও ১০-১১ জন সদস্য কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন  গাজা সিটির দিকে ইসরায়েলের পূর্ণ দখল অভিযান, ৮ লাখ মানুষের জীবন হুমকিতে।