ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

মেসির জোড়া গোল ও অ্যাসিস্ট ম্যাজিকে কলাম্বাসকে উড়িয়ে দিলো মায়ামি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 441

ছবি সংগৃহীত

চেজ স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে কলাম্বাস ক্রু-কে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। দলের হয়ে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। একটি করে গোল করেছেন লুইস সুয়ারেজ, তাদেও আয়েন্দে ও ফাফা পিকল্ট।

আরও পড়ুন  তারেমির গোল বাতিল, পয়েন্ট ভাগাভাগি বেলজিয়াম-ইরানের

ম্যাচের শুরু থেকেই বলের দখল এবং আক্রমণে আধিপত্য বিস্তার করে মায়ামি। পুরো ম্যাচে ৫১ শতাংশ বল দখলে রেখে নেয় ১৪টি শট, যার মধ্যে সাতটি ছিল অন টার্গেট। বিপরীতে কলাম্বাস নেয় ১২টি শট, কিন্তু কেবল একটি ছিল লক্ষ্যে।

ম্যাচের ১৩তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন আয়েন্দে। মাঝমাঠ থেকে মেসির ফ্রি-কিক ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ওয়ান-অন-ওয়ান পজিশনে গোলরক্ষককে পরাস্ত করেন চিলিয়ান মিডফিল্ডার।

মাত্র দুই মিনিট পর, ১৫তম মিনিটে আবারও মেসির জাদু। কলাম্বাস গোলরক্ষক নিকোলাস হাগেন ভুল করে বল ক্লিয়ার করতে গিয়ে সরাসরি মেসির পায়ে বল দিয়ে বসেন। সুযোগ হাতছাড়া না করে বাঁ পায়ে কোনাকুনি শটে বল পাঠান জালে। হাগেন দুইবার চেষ্টা করেও বল ঠেকাতে ব্যর্থ হন।

এর আট মিনিট পর, ২৩তম মিনিটে, সার্জিও বুসকেটসের লম্বা পাস ধরে ডিবক্সে ঢুকে ওয়ান অন ওয়ান পজিশনে চিপ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। ফলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে সান্ত্বনার একটি গোল পায় কলাম্বাস। বাঁদিক থেকে চামবোস্টের কর্নার হেডে জালে পাঠান সেজার রুবালকাবা। তবে পরপরই গোল হজমের জবাব দেয় মায়ামি। ৬৩তম মিনিটে সেগোভিয়ার পাস থেকে নিঁখুত শটে গোল করেন সুয়ারেজ।

ম্যাচের শেষ মুহূর্তে আবারও আলো ছড়ান মেসি। প্রতিপক্ষের রক্ষণকে ছড়িয়ে দিয়ে খালি জায়গায় বল বাড়ান পিকল্টকে। হাইতির এই ফরোয়ার্ড ওয়ান অন ওয়ান পজিশনে সহজেই বল জালে পাঠান।

এই জয়ের মাধ্যমে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের তিনে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে রয়েছে ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট পাওয়া ফিলাডেলফিয়া।

নিউজটি শেয়ার করুন

মেসির জোড়া গোল ও অ্যাসিস্ট ম্যাজিকে কলাম্বাসকে উড়িয়ে দিলো মায়ামি

আপডেট সময় ১২:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

চেজ স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে কলাম্বাস ক্রু-কে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। দলের হয়ে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। একটি করে গোল করেছেন লুইস সুয়ারেজ, তাদেও আয়েন্দে ও ফাফা পিকল্ট।

আরও পড়ুন  শেষ মুহূর্তের গোলে পর্তুগালের বিদায়, শেষ আটে স্পেন