ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে পোশাক কারখানায় কোন গ্যাস সংকট থাকবে না : জ্বালানি উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 236

ছবি সংগৃহীত

আজ শনিবার সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় নতুন জোনে অবস্থিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনে এসে গার্মেন্টস খাতে গ্যাস সংকট নিরসনের সুসংবাদ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আজ থেকেই তৈরি পোশাক কারখানাগুলোর গ্যাস সরবরাহে আর কোনো ঘাটতি থাকবে না।

আরও পড়ুন  প্রধান উপদেষ্টা উদ্বোধন করলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন

উপদেষ্টা বলেন, “আমরা ইতোমধ্যে চারটি নতুন এলএনজি (লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস) কার্গো আমদানি করেছি। এই গ্যাস সরবরাহ ইতোমধ্যে শুরু হয়েছে। ফলে আজ থেকে গার্মেন্টস শিল্পে গ্যাস সংকট থাকবে না এবং উৎপাদন স্বাভাবিকভাবে চলবে।”

তিনি আরও বলেন, “পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। বর্তমানে কোনো অচল অবস্থাও নেই। তবে যারা আন্দোলন করছেন, তাদের দাবিগুলোর মধ্যে যেগুলো যৌক্তিক, সেগুলো অবশ্যই গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং যথাসম্ভব সমাধানের চেষ্টা চলবে।”

উল্লেখ্য, এর আগে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আশুলিয়ার পল্লী বিদ্যুৎ অফিস পরিদর্শন করেন। সেখানে তিনি বিদ্যুৎ ব্যবস্থাপনার বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই ঘোষণার মাধ্যমে দেশের তৈরি পোশাক খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত নতুন করে উৎপাদনে গতি পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে গ্যাস সরবরাহে দীর্ঘদিনের যে অসুবিধা চলছিল, তা নিরসনের ফলে শিল্পমালিকদের পাশাপাশি শ্রমিকদের মাঝেও স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন পোশাক শিল্পের নেতারাও। তাদের মতে, এমন দ্রুত সিদ্ধান্ত শিল্পের বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আজ থেকে পোশাক কারখানায় কোন গ্যাস সংকট থাকবে না : জ্বালানি উপদেষ্টা

আপডেট সময় ০১:০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

আজ শনিবার সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় নতুন জোনে অবস্থিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনে এসে গার্মেন্টস খাতে গ্যাস সংকট নিরসনের সুসংবাদ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আজ থেকেই তৈরি পোশাক কারখানাগুলোর গ্যাস সরবরাহে আর কোনো ঘাটতি থাকবে না।

আরও পড়ুন  আরো ১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা