ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির সম্পৃক্ততা নেই : নাহিদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 432

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন, অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম-এর সঙ্গে দলটির কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, কেউ যদি রাজনীতি করতে চান কিংবা নির্বাচনে অংশ নিতে চান, তবে তাকে সরকার থেকে বের হয়ে আলাদা সিদ্ধান্ত নিতে হবে।

আজ দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নাহিদ।

আরও পড়ুন  নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির বিক্ষোভ, পুনর্গঠনের দাবি

নাহিদ বলেন, “আসিফ ও মাহফুজ গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের অংশ হয়েছিলেন। আমিও তখন তাদের সঙ্গে ছিলাম। কিন্তু তারা এখন যদি রাজনৈতিক দলের সদস্য হন বা নির্বাচনী রাজনীতিতে অংশ নিতে চান, সেটা সরকারের ভেতর থেকে করা যাবে না।”

“তাদের এনসিপির সঙ্গে যুক্ত করার অপপ্রচার চলছে, যা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাই।”

নাহিদ আরও বলেন, এনসিপি চায়, গণঅভ্যুত্থানের বৈধতা এবং জনগণের আকাঙ্ক্ষা যেন বাস্তবায়িত হয়। এ লক্ষ্যে উপদেষ্টাদের মধ্যে ঐক্য থাকা জরুরি।

“ছাত্র উপদেষ্টারা সরকারে থাকবেন কি না, সেই সিদ্ধান্ত একান্তই তাঁদের। তবে আমাদের প্রত্যাশা, তাঁরা গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবে রূপ দেওয়ার প্রক্রিয়ায় সক্রিয় থাকবেন।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক, নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল),হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির সম্পৃক্ততা নেই : নাহিদ

আপডেট সময় ০২:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন, অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম-এর সঙ্গে দলটির কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, কেউ যদি রাজনীতি করতে চান কিংবা নির্বাচনে অংশ নিতে চান, তবে তাকে সরকার থেকে বের হয়ে আলাদা সিদ্ধান্ত নিতে হবে।

আজ দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নাহিদ।

আরও পড়ুন  ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজদের জন্য এনসিপির দরজা বন্ধ: নাহিদ