ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত
বিশাল অঙ্কের টাকা নিখোঁজ

মুজিবনগরে এজেন্ট ব্যাংকে বিপুল অর্থ লোপাট: তদন্তে পুলিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 378

ছবি সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ জানুয়ারি) রাতের কোনো একসময়ে চোরেরা ব্যাংকের পেছনের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে।

বৃহস্পতিবার সকালে ব্যাংকের পিয়ন হাসিবুল ইসলাম অফিস খুলে সিন্দুক ভাঙা অবস্থায় দেখতে পান। শাখা ব্যবস্থাপক আব্দুল গাফফার জানান, ব্যাংকের পেছনের জানালার গ্রিল ও ভোল্ট রুমের তালা কেটে ভেতরে থাকা সিন্দুক ভেঙে ৬ লাখ ৩৩ হাজার টাকা চুরি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন  মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, “চুরির বিষয়ে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিক তদন্তে জানালার গ্রিল ও ভোল্টের তালা কাটা অবস্থায় পেয়েছি।”

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর ইসলাম খান ও গোয়েন্দা শাখার ওসি গোপাল চন্দ্র। ব্যাংকের ম্যানেজার মামলার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশের মতে, দ্রুতই দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। চুরির কারণ ও চোরদের ধরতে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিশাল অঙ্কের টাকা নিখোঁজ

মুজিবনগরে এজেন্ট ব্যাংকে বিপুল অর্থ লোপাট: তদন্তে পুলিশ

আপডেট সময় ০৭:৫৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ জানুয়ারি) রাতের কোনো একসময়ে চোরেরা ব্যাংকের পেছনের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে।

বৃহস্পতিবার সকালে ব্যাংকের পিয়ন হাসিবুল ইসলাম অফিস খুলে সিন্দুক ভাঙা অবস্থায় দেখতে পান। শাখা ব্যবস্থাপক আব্দুল গাফফার জানান, ব্যাংকের পেছনের জানালার গ্রিল ও ভোল্ট রুমের তালা কেটে ভেতরে থাকা সিন্দুক ভেঙে ৬ লাখ ৩৩ হাজার টাকা চুরি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন  ইসলামী ব্যাংকে অনিয়মে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ, পদচ্যুত নির্বাহী কমিটির চেয়ারম্যান