ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

দুর্নীতি কমলে দেশ দ্রুত এগোবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / 500

ছবি: সংগৃহীত

দুর্নীতি ও মাদক কমানো গেলে দেশ এগিয়ে যাবে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৭ মে) দুপুরে বাগেরহাটের মোংলায় কোস্টগার্ডের নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরও পড়ুন  রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ধরনের খুন-জখম বরদাস্ত করা হবে না। মানুষ এখন অসহিষ্ণু হয়ে গেছে। এর বড় কারণ মাদক। মাদক থেকে আমাদের দেশটাকে মুক্ত করতে হবে। মাদক আর দুর্নীতি কমানো গেলেই দেশ এগিয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

২০২৪ সালের ১১ জানুয়ারি কোস্টগার্ডের ওয়ার্কশপ ও স্লিপওয়ের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই বোট ওয়ার্কশপ ও স্লিপওয়েতে ২০ মিটার দৈর্ঘ্যের বোট ডকিং ও যে কোনো ধরনের মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

দুর্নীতি কমলে দেশ দ্রুত এগোবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৬:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

দুর্নীতি ও মাদক কমানো গেলে দেশ এগিয়ে যাবে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৭ মে) দুপুরে বাগেরহাটের মোংলায় কোস্টগার্ডের নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরও পড়ুন  পুলিশের হাতে থাকবে না মরণাস্ত্র, আইনশৃঙ্খলা বিষয়ে সরকারের কঠোর বার্তা