ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

প্রবাসী ইস্যুতে মালয়েশিয়ায় কূটনৈতিক তৎপরতায় আইন উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 413

ছবি সংগৃহীত

বন্ধ শ্রমবাজার নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে মালয়েশিয়া সফরে গেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুরে পৌঁছান।

আরও পড়ুন  মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বিমানবন্দরে মালয়েশিয়া সফরের বিষয়ে প্রশ্ন করলে আসিফ নজরুল বলেন, মালয়েশিয়া সফর হচ্ছে শ্রমবাজার নিয়ে। প্রবাসীদের এখানে অনেক সমস্যা আছে, অনেকে অনিয়মিত হয়ে গেছে, অনেকে কাজ পাচ্ছেন না। আমাদের প্রবাসী ভাইয়েরা হচ্ছেন রেমিট্যান্সযোদ্ধা, তারা অনেকে অনেক কষ্টে আছেন, যতটা পারা যায় আমাদের দেশের স্বার্থ রক্ষা।

জানা গেছে, এ সফরে বুধবার (১৪ মে) বাংলাদেশি কর্মীরা কাজ করেন এমন একটি ফ্যাক্টরি পরিদর্শন করবেন তিনি। সেখানে কর্মীদের সঙ্গে মতবিনিময়ও করবেন। পরদিন বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এবং মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেওংয়ের সঙ্গে শ্রমবাজার ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

উল্লেখ্য, প্রায় এক বছর ধরে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো বন্ধ রয়েছে। গত বছরের ৩১ মের পর দেশটি আর নতুন কর্মী নেয়নি। এরপর থেকে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকও হয়নি। যদিও নানা মাধ্যমে আলোচনা চলেছে। বর্তমানে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আলোচনা ফের তুঙ্গে। জনশক্তি রপ্তানিকারকরা দুই ভাগে বিভক্ত হয়ে বাজার পুনরায় খুলে দেওয়ার দাবিতে আলাদা কর্মসূচি পালন করছে। এর আগেও মালয়েশিয়া একাধিকবার শ্রমবাজার বন্ধ করেছে। ২০০৮ সালে প্রথমবার এই বাজার বন্ধ হয়, যা আবার খুলে দেয় ২০১৬ সালে। কিন্তু দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে আবারও বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। পরে ২০২১ সালের ১৮ ডিসেম্বর নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে তিন বছর পর শ্রমবাজার পুনরায় চালু হয়। ২০২২ সালের আগস্টে আবার কর্মী পাঠানো শুরু হয়, তবে মাত্র কয়েক মাস পর, ২০২৩ সালের ১ জুন, ফের নিষেধাজ্ঞা জারি করে মালয়েশিয়া।

নিউজটি শেয়ার করুন

প্রবাসী ইস্যুতে মালয়েশিয়ায় কূটনৈতিক তৎপরতায় আইন উপদেষ্টা

আপডেট সময় ০৪:১৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

বন্ধ শ্রমবাজার নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে মালয়েশিয়া সফরে গেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুরে পৌঁছান।

আরও পড়ুন  নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্তই চূড়ান্ত হবে: আইন উপদেষ্টা