ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

সারাদেশে অনলাইনে এনআইডি সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 409

ছবি সংগৃহীত

সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে এনআইডি সার্ভারে প্রবেশে জটিলতা দেখা দেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

তিনি জানান, এনআইডি সার্ভারে লগইনের সময় নির্ধারিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) প্রয়োজন হয়। কিন্তু মঙ্গলবার সকাল থেকে সার্ভার সেই ওটিপি পাঠাচ্ছে না, ফলে কর্মকর্তারা নির্দিষ্ট সার্ভারে প্রবেশ করতে পারছেন না। এর ফলে সারা দেশে এনআইডি সংক্রান্ত অনলাইন সেবা বন্ধ রয়েছে।

আরও পড়ুন  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬ জন

তবে তিনি জানান, এনআইডি কার্যালয়গুলোতে ছবি তোলা ও বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম অব্যাহত আছে। শুধুমাত্র সার্ভার-ভিত্তিক সেবা যেমন এনআইডি সংশোধন, নতুন আবেদন বা অনলাইনে তথ্য যাচাইয়ের মতো কাজগুলো সাময়িকভাবে বন্ধ রয়েছে।

প্রযুক্তিগত এই সমস্যাটি ইতোমধ্যে সংশ্লিষ্ট কারিগরি দল খতিয়ে দেখছে বলে জানিয়েছেন মহাপরিচালক হুমায়ুন কবীর। তিনি আরও জানান, সমস্যার মূল কারণ খুঁজে বের করে দ্রুত সমাধান করার চেষ্টা চলছে। সমস্যা সমাধান হলে অনলাইন সেবা স্বাভাবিকভাবে চালু হবে।

সেবাপ্রার্থীদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সেবা চালুর পর তাৎক্ষণিকভাবে জনসাধারণকে অবহিত করা হবে।

প্রসঙ্গত, এনআইডি সেবার ওপর অনেক সরকারি ও বেসরকারি খাত নির্ভর করে থাকে। ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, পাসপোর্ট, জন্ম নিবন্ধনসহ নানা ক্ষেত্রে এনআইডি তথ্য যাচাই প্রয়োজন হয়। ফলে সার্ভার সমস্যার কারণে এই সকল খাতে সাময়িক সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জনগণের গুরুত্বপূর্ণ এই সেবাটি দ্রুত সচল করার লক্ষ্যে কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

সারাদেশে অনলাইনে এনআইডি সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা

আপডেট সময় ০৩:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে এনআইডি সার্ভারে প্রবেশে জটিলতা দেখা দেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

তিনি জানান, এনআইডি সার্ভারে লগইনের সময় নির্ধারিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) প্রয়োজন হয়। কিন্তু মঙ্গলবার সকাল থেকে সার্ভার সেই ওটিপি পাঠাচ্ছে না, ফলে কর্মকর্তারা নির্দিষ্ট সার্ভারে প্রবেশ করতে পারছেন না। এর ফলে সারা দেশে এনআইডি সংক্রান্ত অনলাইন সেবা বন্ধ রয়েছে।

আরও পড়ুন  সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু: অংশ নিয়েছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী