ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

ভারত না পারলে আইপিএলের আয়োজক হতে প্রস্তুত ইংল্যান্ড, প্রস্তাব দিয়েছে ইসিবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 415

ছবি: সংগৃহীত

ভারতে চলমান রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর বাকি অংশ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যুক্তরাজ্যের খ্যাতনামা দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিবের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছেন।

শুক্রবার ভারত–পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আইপিএলের ১৮তম আসর এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করে বিসিসিআই। তবে দেশি-বিদেশি ক্রিকেটারদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোয় এক সপ্তাহের মাথায় টুর্নামেন্ট পুনরায় শুরুর সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।

আরও পড়ুন  ভারতের পররাষ্ট্র সচিব ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

এদিকে ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি ভারত আইপিএলের স্থগিত অংশ আয়োজন করতে ব্যর্থ হয়, তবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডে এই টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা রয়েছে। যদিও ইসিবির সূত্র বলছে, এখনই এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বা সক্রিয় আলোচনা শুরু হয়নি।

প্রসঙ্গত, এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত সীমান্তে একাধিক সামরিক অভিযান শুরু করে। পাল্টা জবাবে পাকিস্তানও হামলা চালায়। এই টানাপোড়েনের মধ্যেই শুক্রবার স্থগিত হয় ভারতের আইপিএল ও পাকিস্তানের পিএসএল—দুই দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর।

পিএসএলের ছয় দলের মধ্যে এখনও আটটি ম্যাচ বাকি রয়েছে, আর দশ দলের আইপিএলে বাকি ১৬টি ম্যাচ। এই পরিস্থিতিতে বিসিসিআই দলগুলোর খেলোয়াড়দের বাড়ি ফিরে যেতে বলেছে। অনেক বিদেশি খেলোয়াড় ইতোমধ্যেই ভারত ছেড়েও গেছেন।

এর আগে ২০২১ সালেও করোনা মহামারির কারণে ভারতে আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল, এবং সেইবার সংযুক্ত আরব আমিরাতে বাকি অংশ আয়োজন করা হয়েছিল। তখনও ইসিবি আইপিএল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল, যদিও শেষ পর্যন্ত ইংল্যান্ড নয়, আমিরাতেই হয়েছিল বাকি ম্যাচগুলো।

এই বছরও যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আইপিএলের বাকি অংশ আয়োজনে ইংল্যান্ডকেই বিকল্প ভেন্যু হিসেবে ভাবছে ইসিবি। তবে সবকিছু নির্ভর করছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি এবং বিসিসিআইয়ের সিদ্ধান্তের ওপর।

নিউজটি শেয়ার করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

ভারত না পারলে আইপিএলের আয়োজক হতে প্রস্তুত ইংল্যান্ড, প্রস্তাব দিয়েছে ইসিবি

আপডেট সময় ১২:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

ভারতে চলমান রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর বাকি অংশ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যুক্তরাজ্যের খ্যাতনামা দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিবের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছেন।

শুক্রবার ভারত–পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আইপিএলের ১৮তম আসর এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করে বিসিসিআই। তবে দেশি-বিদেশি ক্রিকেটারদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোয় এক সপ্তাহের মাথায় টুর্নামেন্ট পুনরায় শুরুর সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে শীর্ষে ভারত, ফিরিয়ে নেয়ার পরিকল্পনা সীমিত