ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার

ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হলে সেটি আমেরিকার বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 582

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে সংঘাত প্রশমিত হওয়া উচিত, তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেই। যুদ্ধ শুরু হলে সেটি আমেরিকার বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।

ফক্স নিউজের সঞ্চালক মার্থা ম্যাকক্যালামের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, “আমরা চাই যত দ্রুত সম্ভব পরিস্থিতির অবসান ঘটুক। তবে এ ধরনের পরিস্থিতিতে আমরা সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারি না।” তিনি আরও যোগ করেন, “আমরা চেষ্টা করছি উত্তেজনা কমিয়ে আনতে, কিন্তু এমন যুদ্ধে জড়িয়ে পড়তে চাই না যেটা আমাদের সরাসরি বিষয় নয়।”

আরও পড়ুন  মার্কিন শুল্কারোপ নীতি ও বিশ্ব অর্থনীতির প্রভাব: চীনের কৌশলগত জবাব

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন ও গাজায় চলমান সংকট কূটনৈতিকভাবে সামাল দিতে ব্যস্ত থাকার কারণে ভারত-পাকিস্তান ইস্যুতে শুরুতে যুক্তরাষ্ট্র সরাসরি চাপ প্রয়োগে দ্বিধায় রয়েছে।

চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্ব এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর পাকিস্তানের ভূরাজনৈতিক গুরুত্ব কিছুটা কমে গেলেও দেশটি এখনও যুক্তরাষ্ট্রের পুরনো মিত্র।

গত বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো ভারত ও পাকিস্তান সীমান্তে সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ তুলেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, পাল্টা জবাব এখন প্রায় অনিবার্য হয়ে উঠেছে। দুইদিনের সংঘর্ষে প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।

ভ্যান্স আরও বলেন, “আমরা আশা করছি এটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ কিংবা পারমাণবিক সংঘাতে পরিণত হবে না।”

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পৃথকভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি দুই দেশকে সরাসরি আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “পাল্টা-পাল্টি পদক্ষেপ বন্ধ হওয়া উচিত। এখনই সময় থামার।” স্টেট ডিপার্টমেন্টও উভয় দেশকে দায়িত্বশীল সমাধানের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

সূত্র: আলআরাবিয়া

নিউজটি শেয়ার করুন

ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হলে সেটি আমেরিকার বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আপডেট সময় ১০:৪৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে সংঘাত প্রশমিত হওয়া উচিত, তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেই। যুদ্ধ শুরু হলে সেটি আমেরিকার বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।

ফক্স নিউজের সঞ্চালক মার্থা ম্যাকক্যালামের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, “আমরা চাই যত দ্রুত সম্ভব পরিস্থিতির অবসান ঘটুক। তবে এ ধরনের পরিস্থিতিতে আমরা সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারি না।” তিনি আরও যোগ করেন, “আমরা চেষ্টা করছি উত্তেজনা কমিয়ে আনতে, কিন্তু এমন যুদ্ধে জড়িয়ে পড়তে চাই না যেটা আমাদের সরাসরি বিষয় নয়।”

আরও পড়ুন  ভারত থেকে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল আমদানির সিদ্ধান্ত, চিনি-ডাল কিনবে সরকার