ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

দীর্ঘ ১৭ বছর পর আজ দেশে ফিরছেন ডা. জোবাইদা রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 394

ছবি সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে তিনি মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানা গেছে।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনে যান ডা. জোবাইদা। চিকিৎসা ছুটিতে লন্ডনে গিয়ে দ্বিতীয় দফায় ছুটি নিলেও দেশে আর ফিরে আসেননি। পরে সরকারি চাকরিতে অনুপস্থিত থাকার কারণে তাকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি সম্পন্ন করেন।

আরও পড়ুন  চৌকা সীমান্তে ২০ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

২০০৮ সালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে দুদক তারেক রহমান, ডা. জোবাইদা এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে। এই মামলায় ২০২৩ সালে আদালত ডা. জোবাইদাকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের ফলে আদালতের দেওয়া ওই সাজা স্থগিত হয়।

ঢাকায় ফিরে ডা. জোবাইদা তার পৈতৃক বাসভবন ধানমন্ডির মাহবুব ভবনে উঠবেন। সেখানে তিনি অসুস্থ মায়ের সঙ্গেই থাকবেন। প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে জোবাইদা। তার চাচা ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী।

মাহবুব ভবন ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাড়িটির নিরাপত্তা ও সংস্কার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চারপাশে বসানো হয়েছে সিসি ক্যামেরা ও গার্ড রুম। পুলিশের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সও দায়িত্ব পালন করবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মান জানান, নিরাপত্তা ব্যবস্থায় কোনো প্রতিবেশীর অসুবিধা না হয় সে বিষয়ে দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শকের কাছে আর্চওয়ে স্ক্যানার বসানোর জন্য চিঠিও দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরা ডা. জোবাইদা ও তার পরিবারের এ প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সে জোবাইদার সঙ্গে থাকবেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও।

নিউজটি শেয়ার করুন

দীর্ঘ ১৭ বছর পর আজ দেশে ফিরছেন ডা. জোবাইদা রহমান

আপডেট সময় ১০:১৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে তিনি মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানা গেছে।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনে যান ডা. জোবাইদা। চিকিৎসা ছুটিতে লন্ডনে গিয়ে দ্বিতীয় দফায় ছুটি নিলেও দেশে আর ফিরে আসেননি। পরে সরকারি চাকরিতে অনুপস্থিত থাকার কারণে তাকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি সম্পন্ন করেন।

আরও পড়ুন  ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে বাংলাদেশ নারী দল