ঢাকা ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ভয়েস অব আমেরিকার সম্প্রচার পুনরায় শুরুর আদেশ স্থগিত, বিলুপ্তির শঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 207

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত ভয়েস অব আমেরিকা (ভিওএ) ও অন্যান্য আন্তর্জাতিক সম্প্রচার সংস্থার এক হাজারের বেশি কর্মীকে কাজে ফেরানোর নিম্ন আদালতের আদেশ স্থগিত করেছে। গত শনিবার ২-১ ভোটে গৃহীত এ রায়ে আপিল আদালত জানায়, ডিস্ট্রিক্ট বিচারক রয়স ল্যামবার্থের আদেশ জারির যথাযথ বিচারিক ক্ষমতা ছিল না।

এর আগে ২২ এপ্রিল বিচারক ল্যামবার্থ যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নির্দেশ দেন, ভিওএ, রেডিও ফ্রি এশিয়া এবং মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কের কর্মী ও ঠিকাদারদের পুনর্বহাল করতে হবে এবং বন্ধ করে দেওয়া সম্প্রচার ও অর্থায়ন পুনরায় চালু করতে হবে।

আরও পড়ুন  র‍্যাব বিলুপ্তির সুপারিশ করল মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ

কিন্তু আপিল আদালতের রায়ে বলা হয়, এসব কর্মীকে ফেরানো এবং রেডিও ফ্রি এশিয়া ও মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কের জন্য বরাদ্দ ১৫ মিলিয়ন ডলারের অনুদান ফিরিয়ে দেওয়ার আদেশ কার্যকর করার আগে বিচারিক এখতিয়ার নিশ্চিত করা হয়নি।

রায়ের বিপক্ষে মত দিয়েছেন সার্কিট বিচারক কর্নেলিয়া পিলার্ড। তিনি বলেন, এই সিদ্ধান্ত কার্যত নিশ্চিত করছে যে মামলাটি নিষ্পত্তি হওয়ার আগেই এসব সম্প্রচার সংস্থা বিলুপ্ত হয়ে যাবে। তাঁর আশঙ্কা, ভবিষ্যতে ভয়েস অব আমেরিকার সম্প্রচার সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং বাকি সংস্থাগুলোরও মামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা থাকবে না।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের নির্দেশে গত মার্চে যুক্তরাষ্ট্রের ‘এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম)’ আকস্মিকভাবে ভিওএর সম্প্রচার বন্ধ করে দেয় এবং এক হাজারের বেশি কর্মীকে ছুটিতে পাঠায়। একইসঙ্গে প্রায় ৬০০ ঠিকাদারকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়।

ভিওএ’র ওয়েবসাইট ১৫ মার্চের পর থেকে আর হালনাগাদ হয়নি। অনুষ্ঠাননির্ভর বিদেশি রেডিও স্টেশনগুলোর অধিকাংশই বন্ধ রয়েছে বা কেবল সংগীত সম্প্রচার করছে। ভয়েস অব আমেরিকার ৮০ বছরের ইতিহাসে এই প্রথম এমনভাবে সম্প্রচার বন্ধ থাকলো।

বিচারক ল্যামবার্থ তাঁর রায়ে উল্লেখ করেন, মার্কিন কংগ্রেস এইসব আন্তর্জাতিক সম্প্রচার বাধ্যতামূলক করেছে এবং এগুলো বন্ধের একতরফা সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নির্বাহী বিভাগের নেই।

তবে আদালতে যুক্তরাষ্ট্রের সরকার এই আদেশ চ্যালেঞ্জ করলেও ভিওএর ‘আইনানুযায়ী নির্ধারিত সম্প্রচার’ ফের চালুর বিষয়ে আপত্তি জানায়নি।

এদিকে, বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ভয়েস অব আমেরিকা আগামী সপ্তাহেই সম্প্রচার পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে। তবে ইউএসএজিএম এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

ট্রাম্পের উপদেষ্টা ক্যারি লেক ১৫ মার্চ ভিওএ’র সম্প্রচার বন্ধের ঘোষণা দিয়ে বলেছিলেন, সংস্থাটি ‘অপূরণীয়ভাবে ভেঙে পড়েছে’ এবং ট্রাম্পের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট। আপিল আদালতের রায়কে তিনি সামাজিক মাধ্যমে ‘একটি বিশাল জয়’ হিসেবে অভিহিত করেন।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কা দেখা দিয়েছে। পূর্ণাঙ্গ বিচারিক নিষ্পত্তির আগেই হয়তো স্থায়ীভাবে নীরব হয়ে যাবে ভয়েস অব আমেরিকা।

নিউজটি শেয়ার করুন

ভয়েস অব আমেরিকার সম্প্রচার পুনরায় শুরুর আদেশ স্থগিত, বিলুপ্তির শঙ্কা

আপডেট সময় ০৫:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত ভয়েস অব আমেরিকা (ভিওএ) ও অন্যান্য আন্তর্জাতিক সম্প্রচার সংস্থার এক হাজারের বেশি কর্মীকে কাজে ফেরানোর নিম্ন আদালতের আদেশ স্থগিত করেছে। গত শনিবার ২-১ ভোটে গৃহীত এ রায়ে আপিল আদালত জানায়, ডিস্ট্রিক্ট বিচারক রয়স ল্যামবার্থের আদেশ জারির যথাযথ বিচারিক ক্ষমতা ছিল না।

এর আগে ২২ এপ্রিল বিচারক ল্যামবার্থ যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নির্দেশ দেন, ভিওএ, রেডিও ফ্রি এশিয়া এবং মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কের কর্মী ও ঠিকাদারদের পুনর্বহাল করতে হবে এবং বন্ধ করে দেওয়া সম্প্রচার ও অর্থায়ন পুনরায় চালু করতে হবে।

আরও পড়ুন  এনবিআর বিলুপ্তির খসড়া বাতিলের দাবি কর আইনজীবী সংগঠনের