ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

প্লাস্টিক নয়, পাটই হোক বিকল্প: পরিবেশ উপদেষ্টার আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 477

ছবি সংগৃহীত

প্লাস্টিক দূষণ মোকাবেলায় কার্যকর উদ্যোগ হিসেবে পাটের ব্যাগকে বিকল্প হিসেবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় সরকার। এজন্য ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আরও পড়ুন  ঈদে সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ: সড়ক উপদেষ্টা

শনিবার (১৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ‘প্লাস্টিক দূষণ রোধে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

রিজওয়ানা হাসান বলেন, “পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণা চালানো হবে। নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান বাড়াতে পাটের ব্যাগ উৎপাদনের সঙ্গে তরুণ সমাজকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।”

তিনি জানান, এ লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে পরিবেশ মন্ত্রণালয়। পাশাপাশি জেডিপিসি, এসএমইএফ, জয়িতা ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে টেকসই উদ্যোগের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

প্লাস্টিকের বিকল্প নেই এই প্রচলিত ধারণা ভেঙে দিয়ে তিনি বলেন, “প্লাস্টিকের ব্যবহার বন্ধে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। অপ্রয়োজনীয় প্লাস্টিক আমাদেরই বর্জন করতে হবে। সরকারের উদ্যোগ রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়, তবে ধাপে ধাপে তা বাস্তবায়ন হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বক্তব্য দেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, নরওয়েজিয়ান দূতাবাসের উপ-মিশন প্রধান মারিয়ান রাবে ক্নাভেলসরুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউনিডোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. জাকি উজ জামান, ঢাকা মেডিকেল কলেজের ড. আফিয়া শাহনাজ এবং বুয়েটের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান।

সমাপনী বক্তব্যে পরিবেশ উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও শব্দদূষণমুক্ত ঘোষণা করার আহ্বান জানান এবং এ বিষয়ে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

প্লাস্টিক নয়, পাটই হোক বিকল্প: পরিবেশ উপদেষ্টার আহ্বান

আপডেট সময় ০৭:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

প্লাস্টিক দূষণ মোকাবেলায় কার্যকর উদ্যোগ হিসেবে পাটের ব্যাগকে বিকল্প হিসেবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় সরকার। এজন্য ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আরও পড়ুন  নারী ও শিশু নির্যাতন বন্ধে নতুন আইন আসছে: নারী ও শিশু উপদেষ্টা