ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

৬ ম্যাচ হাতে রেখেই অপরাজিত থেকে শিরোপা জয়, এবার ইতিহাস গড়তে চায় পিএসজি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 423

ছবি সংগৃহীত

ফরাসি লিগ ‘আঁ’-এর পর্দা নামতে এখনো সময় বাকি। তবে শিরোপা জয়ের দৌড়ে আগেই ফিনিশিং লাইনে পৌঁছে গেছে প্যারিস সাঁ-জার্মেই। অঁজের বিপক্ষে ১-০ গোলের জয় নিশ্চিত করেই মৌসুমের শেষ বাঁধাও অনায়াসে পার করেছে লুইস এনরিকের দল। আর এই জয়ের সঙ্গেই নিশ্চিত হয়েছে তাদের টানা চতুর্থ এবং লিগ ইতিহাসের ১৩তম শিরোপা।

আরও পড়ুন  দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান

শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলে পিএসজি। বল দখলে ছিল ৮১ শতাংশের বেশি, প্রতিপক্ষের গোলমুখে শট ২০টি। কিন্তু প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে কাভারাস্কেইয়ার অসাধারণ এক ক্রসে দুর্দান্ত ভলিতে জালের দেখা পান দেজিরে দোয়ে। এই একমাত্র গোলেই উল্লাসে ফেটে পড়ে প্যারিস।

এবারের লিগে এখন পর্যন্ত অপরাজিত পিএসজি ২৮ ম্যাচে ২৩ জয় ও ৫ ড্রয়ে পয়েন্ট ৭৪। এক ম্যাচ কম খেলা মোনাকোর পয়েন্ট ৫১। এমন দাপুটে ফর্মে থাকা দলটির কোচ লুইস এনরিক স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। তবে বাকি ম্যাচগুলোতে গা ছাড়া ভাব নয়, বরং ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন তিনি।

‘এপ্রিলেই শিরোপা নিশ্চিত করেছি, এটা আমাদের মানের প্রমাণ। তবে লক্ষ্য এখন মৌসুম শেষ পর্যন্ত অপরাজিত থাকা। ফ্রান্সে এটা কেউ পারেনি, আমরাই হতে চাই প্রথম,’ আত্মবিশ্বাসী এনরিক জানান।

শুধু লিগ না, সামনে পিএসজির চোখ আরও বড় অর্জনের দিকে। ফরাসি কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। চ্যাম্পিয়নস লিগেও দুর্দান্ত ছন্দে লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি। এবার সেমিফাইনালে জায়গা পেতে তাদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা।

লিগ শিরোপা হয়তো স্রেফ শুরু। লুইস এনরিকের পিএসজি এবার নজর দিয়েছে ইউরোপের ফুটবল ইতিহাসে জায়গা করে নেওয়ার পথে ট্রেবল জয়ের হাতছানি যেন আরও বাস্তব হয়ে উঠছে প্রতি ম্যাচে।

নিউজটি শেয়ার করুন

৬ ম্যাচ হাতে রেখেই অপরাজিত থেকে শিরোপা জয়, এবার ইতিহাস গড়তে চায় পিএসজি

আপডেট সময় ১২:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

ফরাসি লিগ ‘আঁ’-এর পর্দা নামতে এখনো সময় বাকি। তবে শিরোপা জয়ের দৌড়ে আগেই ফিনিশিং লাইনে পৌঁছে গেছে প্যারিস সাঁ-জার্মেই। অঁজের বিপক্ষে ১-০ গোলের জয় নিশ্চিত করেই মৌসুমের শেষ বাঁধাও অনায়াসে পার করেছে লুইস এনরিকের দল। আর এই জয়ের সঙ্গেই নিশ্চিত হয়েছে তাদের টানা চতুর্থ এবং লিগ ইতিহাসের ১৩তম শিরোপা।

আরও পড়ুন  “বেইজিং: ইতিহাস, ঐতিহ্য ও আধুনিকতার শহর”