ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে প্রথম দিনেই প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি: মাহদী আমিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

ছবি সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমান ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তার ভাষ্য, এসব কর্মসূচির মধ্য দিয়ে সরকারের কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ডিপ্লোম্যাট সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাহদী আমিন। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

মাহদী আমিন বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা আরও সুদৃঢ় করাই সরকারের লক্ষ্য। সফরের প্রথম দিনের কর্মসূচিগুলোতেও সেই লক্ষ্য প্রতিফলিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রে চার দিনের সরকারি সফরের প্রথম দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী। পূর্বনির্ধারিত ১২টি কর্মসূচির মধ্যে সময়স্বল্পতার কারণে দুটি কর্মসূচিতে তিনি সরাসরি অংশ নিতে পারেননি। বাকি ১০টি কর্মসূচিতেই তিনি সশরীরে অংশ নেন।

মাহদী আমিন বলেন, প্রথম দিনের শুরুতে ব্যক্তিগত পর্যায়ের কিছু আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে আয়োজিত বিশেষ প্রাতরাশে তারা অংশ নেন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।

দিনের শেষভাগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত নৈশভোজেও সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম দিনে জাতিসংঘের বহুপাক্ষিক ফোরাম এবং আঞ্চলিক সহযোগিতাসংক্রান্ত বিভিন্ন বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী প্লেনারি অধিবেশনে তিনি প্রতিনিধিদলসহ অংশ নেন।

মাহদী আমিন এটিকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সেখানে দেশের প্রতিনিধিত্ব করছেন।

একই পরিবারের তিন সদস্যের এভাবে আন্তর্জাতিক মঞ্চে একটি দেশের নেতৃত্ব দেওয়ার ঘটনাকে বিরল হিসেবে উল্লেখ করেন মাহদী আমিন। তার ভাষ্য, এই বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়েছে, কারণ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী নিজেই জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশন পরিচালনা করছেন।

প্রথম দিনেই আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান মাহদী আমিন।

তিনি বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানো এবং পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।

এ ছাড়া হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। মাহদী আমিন বলেন, হাইতির সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহও প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।

প্রথম দিনেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হয়। মাহদী আমিন জানান, বাংলাদেশের সঙ্গে তুরস্কের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে সেখানে আলোচনা হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে নির্বাচনে বিজয় এবং জাতিসংঘ সাধারণ পরিষদে সফল অংশগ্রহণের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান বলে জানান মাহদী আমিন।

রোহিঙ্গা সংকট নিয়েও প্রথম দিনে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। এর একটি ছিল জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে এবং অন্যটি জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে।

এসব বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গাকে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় মিয়ানমারে ফেরানোর বিষয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক উদ্যোগে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান মাহদী আমিন।

তিনি আরও জানান, বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ উদ্যোগে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পরদিন একটি আন্তর্জাতিক সাইডলাইন ইভেন্ট হওয়ার কথা রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও প্রযুক্তি খাতের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিরা। এর অংশ হিসেবে বিশ্বব্যাংকের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়।

মাহদী আমিন বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দেশি-বিদেশি বিনিয়োগ, বাণিজ্য, প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ শিথিলকরণ, অর্থনৈতিক উদারীকরণ এবং বাজেট সহায়তার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশের উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার এবং ভবিষ্যতে যৌথ অংশীদারত্ব বাড়ানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

পূর্বনির্ধারিত ১২টি কর্মসূচির মধ্যে দুটি বৈঠকে প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থাকতে পারেননি বলে জানান মাহদী আমিন। এর একটি ছিল ইউরোপিয়ান কাউন্সিলের সঙ্গে এবং অন্যটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার সঙ্গে।

তবে মেটার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মনোনীত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৈঠক করে। বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারী থাকায় ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপত্তা, আধুনিক প্রযুক্তি এবং ডিজিটালাইজেশনের উন্নয়ন নিয়ে সেখানে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, জাতিসংঘে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি একেএম ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘে প্রথম দিনেই প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি: মাহদী আমিন

আপডেট সময় ১২:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমান ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তার ভাষ্য, এসব কর্মসূচির মধ্য দিয়ে সরকারের কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ডিপ্লোম্যাট সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাহদী আমিন। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  শিক্ষার্থীদের অনুরোধে গাড়িবহর থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী