ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রথম ওয়ানডেতে জয়ের লক্ষ্য নিয়ে মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াই নাতনি জাইমা রহমানের হাতে খালেদা জিয়ার ‘স্বাধীনতা পুরস্কার’ সেন্সর বোর্ডের কাঁচি: ৬৩টি দৃশ্য বাদ দিয়ে প্রেক্ষাগৃহে আসছে ‘ভূত বাংলা’ আইআরজিসির নিয়ন্ত্রণে চীনা গোয়েন্দা স্যাটেলাইট: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য আন্দোরা পাহাড়, পর্যটন আর শান্ত জীবনের ক্ষুদ্র রাষ্ট্র স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য এবার তামিমের ‘ক্যাপ্টেনস কার্ড’ শুক্রবার রাতে ঢাকা ছাড়ছে প্রথম হজ ফ্লাইট: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আজ আরও ৮ শিশুর মৃত্যু বিএসএফ ক্যাম্পে ভয়াবহ আগুন: এক জওয়ান নিহত

১৩ ঘণ্টা পর দেশে আবারও ভূমিকম্প অনুভূত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 115

ছবি সংগৃহীত

প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৮। উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম।

Indian Meteorological Department–এর তথ্যের বরাত দিয়ে European-Mediterranean Seismological Centre জানায়, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আরও পড়ুন  বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ান প্রতিনিধি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক

উৎপত্তিস্থল সিকিমে হলেও এর প্রভাবে ভারতের জলপাইগুড়ি, দার্জিলিং ও শিলিগুড়ির বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়। বাংলাদেশেও সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে কম্পন টের পাওয়া গেছে। তবে তীব্রতা কম থাকায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল বুধবার রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র জানায়, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রাতের ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৬২ কিলোমিটার দূরে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তা অনুভূত হয়। কক্সবাজার ও আশপাশের এলাকায় কম্পনের মাত্রা তুলনামূলক বেশি ছিল।

নিউজটি শেয়ার করুন

১৩ ঘণ্টা পর দেশে আবারও ভূমিকম্প অনুভূত

আপডেট সময় ০৭:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৮। উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম।

Indian Meteorological Department–এর তথ্যের বরাত দিয়ে European-Mediterranean Seismological Centre জানায়, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আরও পড়ুন  বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান