ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন

বিএসএফ ক্যাম্পে ভয়াবহ আগুন: এক জওয়ান নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 141

ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফের একটি ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় রাম সিং নামে এক বিএসএফ সদস্য আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্পে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হিঙ্গলগঞ্জ থানার বড় বাঁকড়া এলাকায় বিএসএফের ৭৭ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পের জ্বালানি মজুত রাখার ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে। ওই সময় ঘরের ভেতরে কর্মরত থাকা জওয়ান রাম সিং আটকা পড়েন এবং গুরুতর দগ্ধ হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  চট্টগ্রামের সাগরিকায় বিডি ফুডসের কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন

ক্যাম্পে আগুনের তীব্রতা দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে হিঙ্গলগঞ্জ থানা ও দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও দমকলের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে জ্বালানি ঘরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পেট্রোল চালিত কোনো মেশিনে আগুন লেগে এই বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে স্পর্শকাতর সীমান্ত এলাকায় এই অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে হিঙ্গলগঞ্জ থানা পুলিশ ও বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন

বিএসএফ ক্যাম্পে ভয়াবহ আগুন: এক জওয়ান নিহত

আপডেট সময় ০৫:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফের একটি ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় রাম সিং নামে এক বিএসএফ সদস্য আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্পে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হিঙ্গলগঞ্জ থানার বড় বাঁকড়া এলাকায় বিএসএফের ৭৭ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পের জ্বালানি মজুত রাখার ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে। ওই সময় ঘরের ভেতরে কর্মরত থাকা জওয়ান রাম সিং আটকা পড়েন এবং গুরুতর দগ্ধ হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আশিক টাওয়ারের আগুন