ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুদ্ধে সৃষ্ট আর্থিক বিপর্যয় ঠেকাতে হরমুজ প্রণালীতে কর বসাবে ইরান রাজধানীতে খেলার সময় দেয়াল ধস: চাপা পড়ে দুই বোন নিহত মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তি জায়ান্টদের ওপর হামলার হুমকি আইআরজিসির কার্যকর সংসদ গঠনে বিরোধীদের সহযোগিতা চান চিফ হুইপ ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে বিতর্ক, বিরোধীদের আপত্তি ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানাল উত্তর কোরিয়া ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু ২৫% নয়, এখন ১৫% রেশনিং কমিয়ে তেল পাবে পেট্রল পাম্প জ্বালানি তেলের সরবরাহ পেট্রোল পাম্পে বাড়াল বিপিসি

নাঙ্গলকোটে আধিপত্য বিরোধে সংঘর্ষ, গুলিতে দুজন নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / 442

ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুজন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার আলিয়ারা গ্রামে এ সহিংসতা ঘটে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের লাগাতার বিমান হামলায় রক্তাক্ত ইয়েমেন, নারী-শিশুসহ নিহত ৪, আহত ২০

নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আলিয়ারা গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন নয়ন ও আব্দুর রাজ্জাক।

পুলিশের তথ্য অনুযায়ী, আলিয়ারা এলাকায় আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধ থেকেই শুক্রবার নতুন করে সংঘর্ষ বাধে, যার একপর্যায়ে গুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আরও ১২ থেকে ১৫ জন গুরুতর আহত হন। আহতদের দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগেও একই বিরোধকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। গত বছর এই দ্বন্দ্বে নিহত হন বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামের ইউপি সদস্য মো. আলাউদ্দিন (৫৫)।

ওসি আরিফুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

নাঙ্গলকোটে আধিপত্য বিরোধে সংঘর্ষ, গুলিতে দুজন নিহত

আপডেট সময় ০৪:৩৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুজন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার আলিয়ারা গ্রামে এ সহিংসতা ঘটে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  গোপালগঞ্জে কাশিয়ানীতে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১ নারী, আহত ১০