শিরোনাম :
যুদ্ধের আশঙ্কায় রপ্তানি বাড়িয়ে তেলের মজুদ খালি করছে ইরান।
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৫:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 19
গত কিছুদিনে ইরান তেল রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে— যা সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতির ইঙ্গিত হতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম Bloomberg.
১৫ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে প্রায় ২ কোটি ব্যারেল তেল খার্গ দ্বীপ থেকে জাহাজে তোলা হয়েছে।
এটি জানুয়ারির একই সময়ের তুলনায় প্রায় তিনগুণ এবং ইরানের স্বাভাবিক রপ্তানি হারের চেয়েও অনেক বেশি।
স্যাটেলাইট ছবিতেও টার্মিনালের কাছে তেলবাহী জাহাজের সংখ্যা দ্বিগুণেরও বেশি দেখা গেছে।
এর দ্বারা মূলত মজুদ কমিয়ে দ্রুত তেল সরানো হয়েছে। যাতে যুদ্ধ শুরু হলে ক্ষয়ক্ষতি কম হয়।
























