ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ

২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 177

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের অমর একুশে বইমেলার উদ্বোধন ঘিরে ২ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রো চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।  এ সময়ে কোনো যাত্রী এই স্টেশনে প্রবেশ বা বের হতে পারবেন না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা। মূলত বাংলা একাডেমির পাঠানোর চিঠির পরিপ্রেক্ষিতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন  ঢাবি ছাত্রদল সভাপতির মনোভাবকে সম্মান জানালেন হাসনাত আব্দুল্লাহ

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমি এ বিষয়ে একটি চিঠি ডিএমটিসিএলকে পাঠায়। চিঠিতে বলা হয়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে ‘অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৬’ অনুষ্ঠিত হবে।

চিঠিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন মর্মে সম্মতি জ্ঞাপন করেছেন। এ পরিপ্রেক্ষিতে উদ্বোধনের দিন মেট্রোর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সাময়িক বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

নিউজটি শেয়ার করুন

২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

আপডেট সময় ০৪:০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের অমর একুশে বইমেলার উদ্বোধন ঘিরে ২ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রো চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।  এ সময়ে কোনো যাত্রী এই স্টেশনে প্রবেশ বা বের হতে পারবেন না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা। মূলত বাংলা একাডেমির পাঠানোর চিঠির পরিপ্রেক্ষিতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন  মেট্রো স্টেশনে বোমা সদৃশ ব্যাগ, তল্লাশিতে মিলল পান-সুপারির কৌটা