শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে রাজি ইরান।
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৫:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 191
একটি খসড়া প্রস্তাবে ইরান ৬০% থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে প্রায় ৩.৬% এ নামাতে রাজি বলে দাবি করেছে ইজরায়েলি গণমাধ্যম কান নিউজ।
খসড়া প্রস্তাবে ইরান সাত বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্র দশ বছরের প্রতিশ্রুতি চাইছে।
সবচেয়ে বড় বিরোধের জায়গা হলো, ইরানের কয়েকশ’ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আছে।
ইরান তা বিদেশে পাঠাতে রাজি নয়, কেবলমাত্র মাত্রা কমিয়ে দেওয়ার প্রস্তাব দিচ্ছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র জোর দিচ্ছে, এই উপাদান ইরানের ভূখণ্ড থেকে সরিয়ে নিতে হবে।






















