ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
আন্তর্জাতিক

আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ফেরাতে সক্রিয় ট্রাম্প প্রশাসন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 419

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে তৎপর হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতসহ বেশ কয়েকটি দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ নথি ছাড়া আমেরিকায় বসবাস করছেন।

‘ব্লুমবার্গ’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারত ও যুক্তরাষ্ট্র সরকার যৌথভাবে এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার ভারতীয় অবৈধ অভিবাসীকে শনাক্ত করেছে। এসব অভিবাসীদের ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে ওয়াশিংটন। নয়া দিল্লিও এ প্রক্রিয়ায় সম্মতি জানিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, চিহ্নিত সংখ্যার বাইরে প্রকৃত অবৈধ অভিবাসীর সংখ্যা আরও বেশি হতে পারে।

আরও পড়ুন  ইংলিশ চ্যানেলে পার হয়ে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী ঢল: ২০২৫ সালে নতুন রেকর্ডের শঙ্কা

‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত ‘পিউ রিসার্চ সেন্টার’-এর তথ্য বলছে, আমেরিকায় অবৈধ অভিবাসনের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয়রা। তালিকায় প্রথমে রয়েছে মেক্সিকো এবং দ্বিতীয় স্থানে এল সালভেদর। প্রতিবেদন অনুসারে, বর্তমানে প্রায় ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয় যুক্তরাষ্ট্রে বিনা নথিতে বসবাস করছেন।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পর, ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন রোধে বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর মধ্যে অন্যতম হলো আমেরিকা-মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি। ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করে আমেরিকার সীমানায় অবৈধ অনুপ্রবেশ রুখতে দৃঢ় প্রতিশ্রুত।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক

আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ফেরাতে সক্রিয় ট্রাম্প প্রশাসন

আপডেট সময় ১২:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫