ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 262

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো পুরস্কার জয় করল বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’

নিহত শফিকুল ইসলাম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতের অন্ধকারে দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে শফিকুল ইসলামসহ একদল চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে গরু আনতে যান। এ সময় সীমান্ত পাহারায় থাকা বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, “বাগানবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তার বুকে গুলি লাগে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সীমান্ত পেরিয়ে গরু আনতে গিয়েছিলেন।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই বাগানবাড়ি সীমান্ত এলাকায় অবৈধ গরু পাচারের ঘটনা ঘটে আসছে। রাতের আঁধারে চোরাকারবারিরা সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে গরু এনে থাকে। মাঝে মাঝে এসব ঘটনায় প্রাণহানিও ঘটছে, তবুও সীমান্তে চোরাচালান বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে, এমন ঘটনায় স্থানীয় জনমনে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও অবৈধ পারাপার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। একইসাথে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৯:৫৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  ইতালিতে ভিসা প্রতারণায় জড়িত দুই বাংলাদেশি আটক, সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ