ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুরাইনে পরিত্যক্ত বাসা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 243

ছবি সংগৃহীত

ঢাকার জুরাইন এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, কদমতলী থানার অন্তর্গত জুরাইন বৌ-বাজার এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে।

আরও পড়ুন  চট্টগ্রামে সাড়ে তিন হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল দ্রুত সেখানে অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—জুরাইন মিষ্টির দোকান এলাকার মৃত সবুর মিয়ার ছেলে মোঃ শাকিল (৩৬), বৌ-বাজার এলাকার মোঃ নুর ইসলামের ছেলে মোঃ রুবেল (৩৪) এবং একই এলাকার খোকন ভূঁইয়ার ছেলে মোঃ মোক্তার ভূঁইয়া (৪০)।

র‍্যাব জানায়, এই তিনজন দীর্ঘদিন ধরে জুরাইন বৌ-বাজার ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এমনকি তারা আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গেও জড়িত ছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত মোঃ শাকিলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নয়টি মাদক মামলা রয়েছে। এছাড়া মোঃ রুবেলের বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

র‍্যাব বলছে, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

জুরাইনে পরিত্যক্ত বাসা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট সময় ০১:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

ঢাকার জুরাইন এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, কদমতলী থানার অন্তর্গত জুরাইন বৌ-বাজার এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে।

আরও পড়ুন  সন্ত্রাসী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আমাদের জবাব হবে কঠোর ও চূড়ান্ত: খামেনি