ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 180

ছবি সংগৃহীত

যশোর জেনারেল হাসপাতাল থেকে আব্দুর রহমান জাকির (২৭) নামে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক আব্দুর রহমান জাকির যশোর শহরের শংকরপুর ইসহাক সড়ক এলাকার মজিবর রহমানের ছেলে।

আরও পড়ুন  যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ধসে দুই ইঞ্জিনিয়ারসহ নিহত ৩

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত জানান, সাদা অ্যাপ্রোন পরে আব্দুর রহমান জাকির নিজেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হিসেবে পরিচয় দিচ্ছিলেন। এ সময় তিনি শহরের পুরাতন কসবা এলাকার সানজিদা (৩৬) নামে এক রোগীর কাছ থেকে বিভিন্ন টেস্ট করিয়ে দেওয়ার কথা বলে ৫০০ টাকা নেন।

রোগীর স্বজনদের কাছে ঘটনাটি সন্দেহজনক মনে হলে তারা হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানাকে বিষয়টি জানায়। পরে পুলিশ সদস্য সোহেল রানা তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আব্দুর রহমান জাকির স্বীকার করেন যে তিনি আসলে কোনো ইন্টার্ন চিকিৎসক নন।

পরে তার কাছে থাকা বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির ২০২১-২২ শিক্ষাবর্ষের পরিচয়পত্র উদ্ধার করা হয়।

তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত আরও জানান, আটককৃত যুবককে তাৎক্ষণিকভাবে তার কাছে নিয়ে আসা হয়। এরপর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় হাসপাতাল প্রাঙ্গণে রোগী ও স্বজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকে ভুয়া চিকিৎসকের এমন কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত অন্য কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক

আপডেট সময় ০৫:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

যশোর জেনারেল হাসপাতাল থেকে আব্দুর রহমান জাকির (২৭) নামে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক আব্দুর রহমান জাকির যশোর শহরের শংকরপুর ইসহাক সড়ক এলাকার মজিবর রহমানের ছেলে।

আরও পড়ুন  যশোরে বারোমাসি থাই কাঁঠালের চাষে নতুন দিগন্ত, হাবিব খানের সাফল্য