ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 179

ছবি সংগৃহীত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ি এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) বেলা ১১টার দিকে দেওয়ালিয়াবাড়ি পুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো রংপুরের মিঠাপুকুর থানার বড় মির্জাপুর এলাকার আকমাল হোসেনের ছেলে জুনায়েদ (১২) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের মো. শামীমের ছেলে আব্দুল মমিন (১২)। পরিবারসহ তারা কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।

আরও পড়ুন  গাজীপুরে মোবাইল টাওয়ার কক্ষে নিরাপত্তাকর্মীর হাত–পা বাঁধা লাশ উদ্ধার

দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে জুনায়েদ ও মমিন। একপর্যায়ে তারা গভীর পানিতে চলে গিয়ে ডুবে যায়। তাদের সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়রা ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

স্থানীয়রা জানান, যে পুকুরে তারা ডুবেছে সেটির কোন নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এমনকি পাড় ঘেঁষে কোনো সতর্কতামূলক চিহ্নও দেওয়া ছিল না, যার কারণে প্রায়ই শিশুরা সেখানে খেলতে নেমে বিপদে পড়ে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত দুই কিশোরের পরিবারের স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পুকুরে সুরক্ষামূলক ব্যবস্থা ও সতর্কতামূলক সাইনবোর্ড বসানোর দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো প্রাণহানি না ঘটে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৪:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ি এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) বেলা ১১টার দিকে দেওয়ালিয়াবাড়ি পুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো রংপুরের মিঠাপুকুর থানার বড় মির্জাপুর এলাকার আকমাল হোসেনের ছেলে জুনায়েদ (১২) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের মো. শামীমের ছেলে আব্দুল মমিন (১২)। পরিবারসহ তারা কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।

আরও পড়ুন  গাজীপুরে অপারেশন ‘ডেভিল হান্ট’: ৬২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক