ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 156

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার মির্জাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  টমেটো চাষের দুঃস্বপ্ন: সুনামগঞ্জের চাষিরা বিপদে

নিহত দুই শিশু হলো শাল্লা ইউনিয়নের সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া (৫) এবং বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানভির মিয়া (৫)। পারিবারিক সূত্রে জানা গেছে, আকিব মিয়া তার মামার বাড়ি মির্জাকান্দা গ্রামে বেড়াতে এসেছিল।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আলমাছ মিয়া ও গ্রামবাসীর তথ্য মতে, সকালবেলায় খেলার ফাঁকে পরিবারের অজান্তে দুই শিশু পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব বিশ্বাস জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “শিশু দুটি বাড়ির আঙিনায় খেলাধুলার সময় পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায় এবং সেখানেই ডুবে মৃত্যু হয়।”

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, শিশুদের দেখাশোনার ক্ষেত্রে আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথা বারবার বলা হলেও এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শিশুদের পানির আশেপাশে খেলাধুলা এড়াতে সচেতনতা গড়ে তোলার তাগিদ দিয়েছেন অনেকে।

পরিবারের সদস্যরা আকস্মিক এ মৃত্যুর ঘটনায় শোকাহত হয়ে পড়েছেন। প্রতিবেশীরাও তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৬:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার মির্জাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  সীমান্তে পুশইনের আশঙ্কা: সুনামগঞ্জে বিজিবির কড়া নজরদারি