ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 151

ছবি সংগৃহীত

নীলফামারীর পলাশবাড়িতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৫ জুন) সকালে উপজেলার ঞ্জানদাশ কানইকাটা তেঁতুলতলা রেলঘুমটিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিলাহাটি থেকে ঢাকাগামী একটি ট্রেন ওই সময় রেললাইন অতিক্রম করছিল। ঠিক তখনই একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহী অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনটি তাদের ওপর সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৭৯, আহত চার

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তেঁতুলতলা রেলক্রসিংটি সম্পূর্ণ অরক্ষিত। সেখানে নেই কোনো গেট, গেটম্যান বা সতর্ক সংকেত। আগেও এ এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।

ঘটনার পর ট্রেনটি কিছু সময় থেমে থাকলেও পরে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রেলক্রসিংটি অরক্ষিত অবস্থায় রয়েছে। যদিও এলাকাবাসী বারবার রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে পলাশবাড়ি ইউনিয়নের এক জনপ্রতিনিধি বলেন, “রেলক্রসিংটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে গেট না থাকায় প্রায়ই মানুষকে জীবন দিতে হচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুনরায় দ্রুত গেট স্থাপনের আহ্বান জানাচ্ছি।”

রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

আপডেট সময় ১১:১৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

নীলফামারীর পলাশবাড়িতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৫ জুন) সকালে উপজেলার ঞ্জানদাশ কানইকাটা তেঁতুলতলা রেলঘুমটিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিলাহাটি থেকে ঢাকাগামী একটি ট্রেন ওই সময় রেললাইন অতিক্রম করছিল। ঠিক তখনই একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহী অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনটি তাদের ওপর সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে নিহত আরও ৯৫, মৃতের সংখ্যা ছাড়াল ৫৮ হাজার