ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ির ডাকাত সর্দারের সহযোগী সাবেক সেনা সদস্য উখিয়ায় অস্ত্রসহ গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 181

ছবি সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় দেশি-বিদেশি অস্ত্র ও সামরিক সরঞ্জামসহ সাবেক সেনা সদস্য মো. আশিক মিয়াকে (২৭) আটক করেছে পুলিশ। তিনি সীমান্ত এলাকার কুখ্যাত ডাকাত সর্দার শাহীনের সহযোগী ও গানম্যান হিসেবে পরিচিত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৩ জুন) মধ্যরাতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধুঘোনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অংশ নেয়।

আরও পড়ুন  যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যা: এজাহারভুক্ত প্রধান আসামিসহ পাঁচজন গ্রেফতার

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, অভিযানে একটি বসতঘর ঘিরে ফেললে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হয়। পরে জানা যায়, ধৃত ব্যক্তি হলেন স্থানীয় মৃত মনির হোসেনের ছেলে আশিক মিয়া, যিনি সেনাবাহিনীর সিপাহী পদে কর্মরত ছিলেন এবং পরে চাকরিচ্যুত হন।

অভিযান শেষে বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক, একটি পিস্তলের গুলি, ম্যাগাজিন, সেনাবাহিনীর হেলমেট, আনসার বাহিনীর হেড প্রিক্যাপ, একটি লোহার শিকল, ‘সমর বিদ্যা দ্বিতীয়পত্র’ নামক একটি সামরিক পাঠ্যবই এবং ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটক আশিক মিয়ার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি সীমান্তের আলোচিত ডাকাত সর্দার শাহীনের সহযোগী হিসেবে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। তিনি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথেও যোগাযোগ রাখতেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। সীমান্ত দিয়ে এই গোষ্ঠীকে খাদ্য ও অন্যান্য রসদ সরবরাহে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

ঘটনার পর আশিক মিয়ার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।

নিউজটি শেয়ার করুন

নাইক্ষ্যংছড়ির ডাকাত সর্দারের সহযোগী সাবেক সেনা সদস্য উখিয়ায় অস্ত্রসহ গ্রেফতার

আপডেট সময় ০৮:০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

কক্সবাজারের উখিয়ায় দেশি-বিদেশি অস্ত্র ও সামরিক সরঞ্জামসহ সাবেক সেনা সদস্য মো. আশিক মিয়াকে (২৭) আটক করেছে পুলিশ। তিনি সীমান্ত এলাকার কুখ্যাত ডাকাত সর্দার শাহীনের সহযোগী ও গানম্যান হিসেবে পরিচিত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৩ জুন) মধ্যরাতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধুঘোনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অংশ নেয়।

আরও পড়ুন  রাঙামাটিতে হিজড়া শিলা হত্যার ঘটনায় ৪ জনের গ্রেফতার: তদন্ত চলছে